নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - তোলাবাজির টাকা না দেওয়ায় ব্যবসায়ীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর। ঘটনায় অভিযোগের তির স্থানীয় তৃণমূল নেতা শঙ্কর রাউতের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল বরানগর। ঘটনায় রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা।
ঘটনাটি ঘটেছে বরানগরের গোপাল লাল ঠাকুর রোড এলাকায়। স্থানীয় বাসিন্দা ও ইন্টেরিয়র ডিজাইনার সুদীপ্ত ঘোষের দাবি, তার কাছে এক লক্ষ টাকা তোলাবাজি চেয়ে বারবার ফোনে হুমকি দেওয়া হচ্ছিল। তিনি সেই টাকা দিতে অস্বীকার করলে শুক্রবার রাতে কয়েকজন ব্যক্তি তার বাড়িতে এসে হুমকি দেয় বলে অভিযোগ। সুদীপ্ত ঘোষের আরও অভিযোগ, তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে একটি ক্লাবে মারধর করা হয় এবং টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।
ইতিমধ্যেই ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। শনিবার সকালে সুদীপ্ত ঘোষ বরানগর পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে স্থানীয় তৃণমূল নেতা শঙ্কর রাউতের নাম উল্লেখ করা হয়েছে। যদিও শঙ্কর রাউত সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, মারধরের কোনও ঘটনা ঘটেনি; ব্যবসায়ীকে কেবল বোঝানোর জন্য ক্লাবে ডাকা হয়েছিল।
ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি নেতা সজল ঘোষ তার সমাজমাধ্যমে মারধরের ভিডিও পোস্ট করে বলেন, ' তৃণমূল নেতা শঙ্কর রাউতের নেতৃত্বেই এই হামলার ঘটনা ঘটেছে। শুধুমাত্র তোলা না দেওয়ার কারণে এইবারের মারধর করা হয়েছে।' অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে থানা অবরোধের হুঁশিয়ারিও দিয়েছেন বিজেপি নেতা।
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
৩ ঘণ্টা লিফটে আটকে আতঙ্কিত যাত্রীরা, রেলের নিরাপত্তা ব্যবস্থায় উঠল প্রশ্ন
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের