নিজস্ব প্রতিনিধি, কলকাতা – রবিবার থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। দুপুর গড়াতেই পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলে গেল। শহরের বিভিন্ন প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়। বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে একটি নিম্নচাপ। এর প্রভাবে দুই বঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার পর্যন্ত দুই বঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত ভ্যাপসা গরম থাকবে না। দিনের বেলা গরম অনুভূত হলেও, রাতের দিকে হালকা শীতের আমেজ থাকবে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রির ঘরে থাকবে। মেঘলা থাকবে কলকাতার আকাশ। আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রা ২৩ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এবং হুগলীতে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বেশি দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায়। বজ্রপাতের সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো হাওয়া।
সোমবার ও মঙ্গলবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর ও আলিপুরদুয়ার জেলাতে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে। আপাতত উত্তরবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা তেমন হেরফের করার সম্ভাবনা নেই।
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের