নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - দমদমের প্রমোদনগরে বৃহস্পতিবার দুপুরে আবর্জনার স্তূপের ভিতর থেকে উদ্ধার হল এক ১৭ বছরের কিশোরের দেহ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে মৃত্যুর কারণ ঘিরে রহস্য ঘনীভূত হয়েছে।
সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুরে প্রমোদনগর এলাকায় নিয়মিতভাবে আবর্জনা পরিষ্কার করছিলেন সাফাইকর্মীরা। হঠাৎই স্তূপের ভেতর থেকে এক অচৈতন্য দেহ চোখে পড়ে তাদের। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় থানায়। খবর পেয়ে দমদম ও বরানগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মৃত কিশোরের নাম গণেশ সমাদ্দার, বয়স ১৭। নিহত যুবক প্রমোদনগর এলাকারই বাসিন্দা।

ঘটনায় নিহতের পরিবারের দাবি, মঙ্গলবার রাতে বন্ধুদের জন্মদিনে যাওয়ার কথা বলে গণেশ বাড়ি থেকে বেরিয়েছিল। রাত হয়ে গেলেও সে আর ফেরেনি। বুধবার সকাল থেকে ফোন বন্ধ ছিল। অবশেষে বৃহস্পতিবার স্থানীয় ডাম্পিং গ্রাউন্ড থেকে উদ্ধার হয় তার নিথর দেহ। পরিবারের অভিযোগ, গণেশের বন্ধুরাই তাকে খুন করেছে।
দেহ উদ্ধারের পর গণেশের মাথা ও মুখে একাধিক আঘাতের চিহ্ন লক্ষ্য করা যায়। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, গণেশকে খুন করা হয়েছে। ইতিমধ্যেই, পুলিশের পক্ষ থেকে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের