নিজস্ব প্রতিনিধি , নদীয়া - তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যকে ঘিরে উত্তাল কৃষ্ণনগর। সম্প্রতি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সহ প্রধানমন্ত্রীকে ঘিরে একাধিক মন্তব্য করেন তিনি। যার জেরে সোমবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী - সমর্থকেরা।
সূত্রের খবর , কয়েকদিন আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মাথা কেটে নিয়ে প্রধানমন্ত্রীর টেবিলে রাখার মতো চাঞ্চল্যকর মন্তব্য করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। যার জেরে সোমবার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাল বিজেপি। এদিন কৃষ্ণনগর পৌরসভার সামনে টায়ার জ্বালিয়ে দীর্ঘক্ষণ পথ অবরোধ সহ বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিজেপি কর্মী সমর্থকরা।
তাদের অভিযোগ , মহুয়া মৈত্রের একের পর এক উস্কানিমূলক বক্তব্য দেশের শান্তি - শৃঙ্খলা নষ্ট করছে। এমনকি সাম্প্রদায়িক বিভাজন বাড়াচ্ছে। বিজেপির কর্মীরা এই ঘটনাকে কেন্দ্র করে হুঁশিয়ারি দেন , প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয় , তবে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তারা।
নদীয়া উত্তর সংগঠনিক জেলার বিজেপির সভাপতি অর্জুন বিশ্বাস এপ্রসঙ্গে জানান , ''তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র যেভাবে বিরূপ মন্তব্য করছেন তা সাধারণ মানুষ ভালো চোখে দেখছেননা। তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। শুধু তাইই নয় , মহুয়া মৈত্র টাকার বিনিময়ে আমাদের দেশের তথ্য বিদেশে যে পাঁচার করছেন তার বিরুদ্ধেও আমাদের আজকের এই প্রতিবাদ। এছাড়াও সাধারণ মানুষ এই এলাকায় ঠিক মতো পরিষেবা পাচ্ছে না। তাই সবাইকে সঙ্গে নিয়ে আমরা এসজিও এবং ডিও সাহেবকে বার্তা দিতে চাই যে সাধারণ মানুষকে পিরিষেবা দিতে হবে।''
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের