নিজস্ব প্রতিনিধি , নদীয়া - বিজেপির বিজয় মিছিলে যোগ দিতে গিয়ে ট্রেনের ওভারহেড তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হলেন একাধিক কর্মী। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তাহেরপুর এলাকায়। জখমদের বর্তমানে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনার জেরে মাঝপথেই ভেস্তে যায় গেরুয়া শিবিরের ওই মিছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে , গত ৯ মে রাজ্যে বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এই আবহে বাংলার বহু জায়গায় রবিবার বিজয় উৎসবের আয়োজন করা হয়। তেমনি কালীনারায়ণপুর বেড়া কামগাছি এলাকায় ৩টি ওয়ার্ড মিলে একটি শোভাযাত্রা বের করা হয়েছিল। সেখানে কয়েকটি ডিজে মাইকের বক্স ব্যবহার করা হয়, যার ওপর কৌশিক বসাক নামে এক যুবক বসে ছিল।

এলাকার রেলগেট পেরিয়ে যাওয়ার সময় বক্সে থাকা একটি স্টিলের পতাকার দণ্ড ভুলবশত ট্রেনের উচ্চক্ষমতাসম্পন্ন তারে স্পর্শ করে। মুহূর্তের মধ্যে বিদ্যুৎতাড়িত হয়ে ওই তরুণ নিচে পড়ে যান। তাকে বাঁচাতে গিয়ে আরও কয়েকজন সঙ্গী জখম হন। পরিস্থিতির গুরুত্ব বুঝে তৎক্ষণাৎ আক্রান্তদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পুলিশ ইতিমধ্যেই পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে।
ঘটনা প্রসঙ্গে বিজেপি সমর্থক কাঠানলাল বিশ্বাস জানান, 'আমার স্ত্রী শাসকদলের পঞ্চায়েত সদস্য। মিছিলে অসংখ্য মানুষ যোগদান করেছিলেন। হঠাৎ এমন দুর্ঘটনা ঘটে যাবে তা আমরা কেউ বুঝতে পারিনি। কৌশিকের শরীরে বেশ কিছু জায়গা পুড়ে গেছে। তবে শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। কোনো বড় ধরণের ক্ষয়ক্ষতি হয়নি বলে ডাক্তারবাবু জানিয়েছেন'।
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের