নিজস্ব প্রতিনিধি , বীরভূম - একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বিশ্বস্ত সংগঠক হিসেবে পরিচিত ছিলেন অনুব্রত মণ্ডল। কিন্তু রাজনৈতিক সমীকরণ বদলাতেই বদলে গেল তার অবস্থানও। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দেওয়ার পর বীরভূম জেলা সভাপতির দায়িত্ব ফিরে পেয়েছেন কেষ্ট। আর দায়িত্ব নেওয়ার পরই শুভেন্দু সহ বিজেপি সরকারের প্রশংসা করতে শোনা যায় অনুব্রত মণ্ডলকে। পাশপাশি তার কার্যালয় থেকে সরিয়ে ফেলা হল। এই ঘটনাকে ঘিরে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।
তৃণমূল কংগ্রেসের সংগঠনে অনুব্রত মণ্ডলের উত্থান এবং বীরভূমে তার প্রভাব একসময় ছিল প্রশ্নাতীত। জেলবন্দি অবস্থাতেও তাকে রাজনৈতিকভাবে গুরুত্ব দিতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজ্যে রাজনৈতিক পালাবদল এবং তৃণমূলের ভাঙনের পর তিনি যোগ দেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন আসল তৃণমূল শিবিরে। এরপরই তাকে ফের বীরভূম জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়।
দায়িত্ব পাওয়ার পরেই রবিবার তার কার্যালয়ে দেখা যায় দেওয়ালে আর নেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আগের মতোই রাখা হয়েছে। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে অনুব্রত বলেন, ' আমার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি কোথায় ছিল? সেই ছবি থাকলে নিশ্চয়ই সরাবে না। আমার চোখে পড়েনি। আমার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে, তারা মায়ের ছবি আছে অভিষেকের সঙ্গে ছবি চোখে পড়েনি। মমতার সঙ্গে ছবি থাকবেই।'
এদিন অনুব্রত মণ্ডল বিজেপি সরকার এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও প্রশংসা করেন। তিনি বলেন, 'বিজেপি যখন গদিতে বসেছে তখন উন্নয়ন করবে। বিজেপি ভাল কাজ করছে। আর শুভেন্দু খুব লড়াকু ছেলে। আজ নয়, সেই নন্দীগ্রামের সময় থেকে লড়ছে।' শুভেন্দুকে নিয়ে অনুব্রতের মুখে প্রশংসা রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে।
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের