নিজস্ব প্রতিনিধি, সিঙ্গুর – শনিবার ২ দিনের বঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার সিঙ্গুরে সরকারি অনুষ্ঠানে যোগ দেন মোদি। পাশাপাশি ৮৩০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সিঙ্গুর থেকে বিহারের মতো বাংলাতেও তৃণমূলের জঙ্গলরাজের পতনের হুঙ্কার দিলেন তিনি।
সূত্রের খবর, রবিবার দুপুরে সিঙ্গুরে পৌঁছন প্রধানমন্ত্রী। মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানান বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। প্রধানমন্ত্রীর হাতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি তুলে দেন তিনি। মোদিকে উত্তরীয় পরিয়ে দিলেন দুর্গা ও ভারতমাতার ছবি উপহার দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মোদির মুখে শোনা গেল ‘জয় শ্রীরামকৃষ্ণ’। সিঙ্গুর থেকে প্রধানমন্ত্রীর হুঙ্কার, “সিঙ্গুরের এই উৎসাহ জানান দিচ্ছে, পালটানো দরকার। বিহার জঙ্গলরাজ উপড়ে ফেলেছে। বাংলায় তৃণমূলের জঙ্গলরাজ উপড়ে ফেলতে হবে।“ প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল প্রমুখ।
জয়রামবাটি ও ময়নাপুরের মধ্যে নতুন রেল লাইনের উদ্বোধন, সিঙ্গুর থেকে ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট টার্মিনাল ও রোড ওভারব্রিজের উদ্বোধন, ইলেকট্রিক ক্যাটামারানও চালু, তিনটি অমৃত ভারত এক্সপ্রেস (কলকাতা-বারাণসী, সাঁতরাগাছি-তাম্বরম, হাওড়া-আনন্দবিহার) এবং একটি লোকাল ট্রেনের উদ্বোধন করলেন মোদি।
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের