আগস্ট ২৫, ২০২৬ বিকাল ০৭:২৮ IST

বই-খাতা ছেড়ে এবার ‘স্মার্ট’ ক্লাস! জগদ্দলের স্কুলে আধুনিক শিক্ষার বড় উদ্যোগ বিধায়কের

নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা - বিধানসভা এলাকার স্কুলগুলির পরিকাঠামো উন্নয়নে বিশেষ নজর দিচ্ছেন নবনির্বাচিত বিধায়ক ড. রাজেশ কুমার। স্কুলগুলির মান উন্নয়নের পাশাপাশি আধুনিক শিক্ষাব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। তারই অংশ হিসেবে বিভিন্ন স্কুলে স্মার্ট ক্লাস চালুর পরিকল্পনা করা হয়েছে। এদিন ঋষি অরবিন্দ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে স্কুলের পরিকাঠামো ও শিক্ষার পরিবেশ খতিয়ে দেখেন বিধায়ক। স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে সংবর্ধনাও দেওয়া হয়।

পরিদর্শনের সময় স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং পড়ুয়াদের সঙ্গে কথা বলেন ড. রাজেশ কুমার। স্কুলের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথাও শোনেন তিনি। স্কুল কর্তৃপক্ষের তরফে পরিকাঠামো উন্নয়ন নিয়ে একাধিক দাবি জানানো হয়। সেই দাবিগুলি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দেন বিধায়ক। পাশাপাশি স্কুলের প্রয়োজনীয় উন্নয়নের বিষয়ে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে আলোচনা করার কথাও জানান তিনি।

বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক করার প্রয়োজন রয়েছে বলে জানান বিধায়ক। তার বক্তব্য, স্কুলগুলিতে স্মার্ট ক্লাস চালু হলে পড়াশোনায় প্রযুক্তির ব্যবহার বাড়বে এবং পড়ুয়াদের শেখার আগ্রহও বাড়তে পারে। জগদ্দল বিধানসভার বিভিন্ন স্কুলের পরিকাঠামো উন্নয়ন এবং শিক্ষার মান বৃদ্ধির জন্য ধারাবাহিকভাবে কাজ করার আশ্বাস দিয়েছেন তিনি। স্কুলগুলির দাবি নিয়ে স্কুল শিক্ষা দফতরের সঙ্গে কথা বলারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজেপি বিধায়ক ড. রাজেশ কুমার জানান,'আমরা এলাকার বিভিন্ন স্কুলে গিয়ে বাচ্চাদের সঙ্গে কথা বলছি, তাদের পড়াশোনা ও স্কুলের পরিকাঠামো সম্পর্কে জানছি। কোন স্কুলে কী কী সুবিধা প্রয়োজন, তার একটি ইনভেন্টরিও তৈরি করছি। আমার বিশ্বাস, এই বাচ্চাদের মধ্যেই ভবিষ্যতের অনেক প্রতিভা লুকিয়ে রয়েছে। পশ্চিমবঙ্গের মাটি বহু মহান মানুষকে উপহার দিয়েছে। তাই শিক্ষাব্যবস্থার যে ঘাটতিগুলি তৈরি হয়েছে, সেগুলি দূর করে পরিকাঠামোর উন্নয়ন ও সঠিক দিশা দেখিয়ে এই বাচ্চাদের এগিয়ে নিয়ে যেতে চাই। কারণ এরাই আমাদের ভবিষ্যৎ'।

তিনি আরও জানান,'স্মার্ট ক্লাস ও ল্যাবরেটরের নতুন ধরনের চিন্তাভাবনা এখন এসেছে। আমরা চেষ্টা করব যাতে স্কুলের মাধ্যমে স্মার্ট ক্লাসরুম তৈরি করা যায়। ল্যাবরেটরিতে যেমন উনারা বললেন কিছু সমস্যা আছে, নতুন সরঞ্জাম নেই, সেগুলো আমরা করাবো। আমাদের স্কুল শিক্ষা দপ্তরের সঙ্গেও কথা হয়েছে, সেখান থেকেও বলা হয়েছে যে কোনো প্রয়োজন বা প্রস্তাব থাকলে তা বিবেচনা করা হবে। তাই আমরা এই কাজটি নিশ্চয়ই করব'।

আরও পড়ুন

চিনির দাম বাড়ছে কেন ? শ্যামনগরের বাজারে দোকানে দোকানে হানা , আধিকারিকের বার্তা , নজরে রাখছি
আগস্ট ২৫, ২০২৬

দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের

বিষ্ণুপুরে জলের বোতলেই অ্যাসিডের ভয়! ডাকাতির ছক ভেস্তে চম্পট, পিছু নিতেই চিকিৎসকের ছেলেকে লক্ষ্য করে গুলি
আগস্ট ২৫, ২০২৬

২৬ হাজার চাকরি বাতিলের পর নতুন নিয়োগ কোথায়! ফের শীর্ষ আদালতে যোগ্যরা
আগস্ট ২৫, ২০২৬

চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন

ভারতীয় হয়েও ‘পরাধীন’! কাঁটাতারের ওপারে ২১ বছর ধরে বন্দি ২৪ পরিবার
আগস্ট ২৫, ২০২৬

কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’

হেলমেট ছাড়া মদের দোকানে ঢুকলেই ‘নো মদ’! পশ্চিম বর্ধমানে প্রশাসনের কড়া ফতোয়া
আগস্ট ২৫, ২০২৬

দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি

‘কাটমানি নেবে কে, রাস্তা বানাবে কে?’ কাজ ঘিরে বিজেপির দুই গোষ্ঠীর ‘রাস্তার লড়াই’, গ্রামবাসীর তাড়ায় এলাকা ছাড়ল দুই পক্ষ
আগস্ট ২৫, ২০২৬

রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ

হারানো ফোন ফিরে পেয়ে চোখে জল, ৩০টি মোবাইল উদ্ধার করলেন শামসেরগঞ্জ পুলিশ!
আগস্ট ২৫, ২০২৬

দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে স্বস্তি, পুলিশের তৎপরতায় খুশি সাধারণ মানুষ

রামপুরহাটে পেটে সামান্য ব্যথা, চিকিৎসকের চেম্বারে দু’টি ইনজেকশন! কিছুক্ষণের মধ্যেই মৃত্যু ১১ বছরের বালকের
আগস্ট ২৫, ২০২৬

মিড-ডে মিলে বড় চমক নন্দীগ্রামে ! ২৭০ টি স্কুলে খাবার দেবে ইসকন
আগস্ট ২৫, ২০২৬

সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি

 

ছাত্রকে শাসন করায় বাবার তাণ্ডব ! স্কুলে ঢুকে বেল্ট দিয়ে শিক্ষককে মারধরের অভিযোগ , বাঁচাতে গিয়ে আক্রান্ত প্রধান শিক্ষক
আগস্ট ২৪, ২০২৬

অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ

শক্তিগড়ে ল্যাংচা খেতে গেলে গুনতে হবে বেশি টাকা? চিনির আকাশছোঁয়া দামে চাপে ঐতিহ্যবাহী শিল্প
আগস্ট ২৪, ২০২৬

গঙ্গার চলন্ত লঞ্চ থেকে ‘মরণ ঝাঁপ’! হাবুডুবু খেয়ে অল্পের জন্য প্রাণে বাঁচল ২ জন
আগস্ট ২৪, ২০২৬

জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন

'পুলিশ তোলাবাজ, দুষ্কৃতীদের রক্ষা করছে!’ নারায়ণপুর থানায় বিধায়ক পীযূষ কানোরিয়ার বিক্ষোভ
আগস্ট ২৪, ২০২৬

দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
 

ঘুমন্ত ১১ দিনের শিশুকন্যা কোথায় গেল? ৩ ঘণ্টার তল্লাশির পর বাথরুমের বালতিতে উদ্ধার নিথর দেহ
আগস্ট ২৪, ২০২৬

পাবজি খেলতে গিয়ে প্রেম, তারপর বিয়ে! একাধিক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগের মাঝেই স্বামীর রহস্যমৃত্যু, গ্রেফতার স্ত্রী
আগস্ট ২৪, ২০২৬

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের