নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ছাত্রদের শাসন করাকে কেন্দ্র করে স্কুলের ভিতরেই তৈরি হল উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। এক পড়ুয়ার বাবার বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। শিক্ষককে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন স্কুলের প্রধান শিক্ষকও। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বনগাঁর গোপালনগরের হরিপদ ইন্সটিটিউশনে।
সোমবার ওই স্কুলে একাদশ শ্রেণির রেজিস্ট্রেশনের কাজ চলছিল। স্কুল থেকে জানা গেছে, বাংলা শিক্ষক অরুণ দাস ক্লাসঘরে সেই কাজ করছিলেন। অভিযোগ ওঠে , সেই সময় কয়েকজন পড়ুয়া ক্লাসে হইচই করছিল। সেই পরিস্থিতি সামলাতে শিক্ষক কয়েকজন পড়ুয়াকে বকাঝকা করেন।
এরপর এক পড়ুয়া বিষয়টি তার বাবাকে জানায়। ছেলেকে কেন বকাঝকা করা হয়েছে, সেই প্রশ্ন তুলে স্কুলে আসেন ওই অভিভাবক। প্রধান শিক্ষক সমরেশচন্দ্র মণ্ডলের ঘরে গিয়ে তিনি উত্তেজিত হয়ে পড়েন। এরপর কোমর থেকে বেল্ট খুলে বাংলা শিক্ষককে মারতে শুরু করেন বলে অভিযোগ।
শিক্ষককে রক্ষা করতে এগিয়ে আসেন প্রধান শিক্ষক সমরেশচন্দ্র মণ্ডল। তাঁকেও বেল্ট দিয়ে আঘাত করা হয়। জানা গেছে, এই পরিস্থিতির পর স্কুলের অন্য শিক্ষকরা মিলে ওই ব্যক্তিকে থামান। ঘটনার পর শিক্ষক মহলে আতঙ্ক ছড়িয়েছে।
বাংলা শিক্ষক অরুণ দাসের দাবি, পড়ুয়াদের শৃঙ্খলা বজায় রাখতেই তিনি কয়েকজনকে সতর্ক করেছিলেন। পাশাপাশি প্রধান শিক্ষকের বক্তব্য, স্কুলে সামান্য শাসনও যদি এমন হামলার কারণ হয়, তা হলে পঠনপাঠন চালানো কঠিন হবে। ঘটনার পর স্কুলের তরফে গোপালনগর থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে দেবব্রত দাস নামে ওই অভিভাবককে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ।
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
কারখানা বন্ধের দাবিতে এলাকায় বিক্ষোভ স্থানীয়দের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের