6a8d865fefbba_IMG-20260825-WA0027
আগস্ট ২৫, ২০২৬ বিকাল ০৫:৫১ IST

বিষ্ণুপুরে জলের বোতলেই অ্যাসিডের ভয়! ডাকাতির ছক ভেস্তে চম্পট, পিছু নিতেই চিকিৎসকের ছেলেকে লক্ষ্য করে গুলি

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া - অ্যাসিড ছোড়ার ভয় দেখাতেই বেঁকে বসল ডাকাতির ছক। ভুয়ো পুলিশ সেজে হোমিওপ্যাথ চিকিৎসকের বাড়িতে ঢুকে ডাকাতির চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। পরিবারের সদস্যদের উপস্থিত বুদ্ধিতে শেষ পর্যন্ত পালাতে বাধ্য হয় তারা। পালানোর সময় পিছু ধাওয়া করায় চিকিৎসকের ছেলেকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছে। রবিবার সন্ধ্যায় বাঁকুড়ার বিষ্ণুপুরের তুঁতবাড়ি এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৬৪ বছরের হোমিওপ্যাথ চিকিৎসক চন্দ্রশেখর দাস দীর্ঘদিন ধরে নিজের বাড়িতেই চেম্বার করেন। রবিবার সন্ধ্যায় দুই ব্যক্তি রোগী সেজে তাঁর কাছে আসে। চিকিৎসকের ছেলে চিরঞ্জিৎ তাঁদের নাম নথিভুক্ত করতে গেলে নিজেদের পুলিশ বলে পরিচয় দেয় ওই দু’জন। ড্রাগ কেসে ফাঁসিয়ে দেওয়ার ভয়ও দেখানো হয় বলে অভিযোগ। সন্দেহ হওয়ায় চিরঞ্জিৎ তাঁদের পরিচয়পত্র দেখতে চান। অভিযোগ, তখনই এক দুষ্কৃতী রুমাল দিয়ে চিকিৎসকের মুখ চেপে ধরে। চেয়ার থেকে পড়ে যান তিনি। অন্য দুষ্কৃতী চিরঞ্জিতের কলার চেপে ধরে কানের কাছে আগ্নেয়াস্ত্র ঠেকায় বলে অভিযোগ।

ছেলের চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে আসেন চিকিৎসকের স্ত্রী, মামা। চিকিৎসকের স্ত্রী লাঠি হাতে নেন। পরিস্থিতি বুঝে মামা হাতে একটি জলের বোতল নিয়ে দুষ্কৃতীদের ভয় দেখিয়ে বলেন, ‘ওদের গায়ে অ্যাসিডটা ছুড়ে দে।’ এতেই ভয় পেয়ে যায় দুষ্কৃতীরা। একজন চটি ফেলে দৌড়ে পালায় বলে দাবি পরিবারের।

এরপর দুষ্কৃতীদের পিছু নেন চিরঞ্জিৎ। তাঁর দাবি, বাড়ির সামনের মোড়ে গিয়ে তিনি তিনটি মোটরবাইক দেখতে পান। মোট ছ’জন দুষ্কৃতী ছিল বলে দাবি তাঁর। বাইকে চেপে পালানোর সময় তিনি চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকতে থাকেন। অভিযোগ, তিনি কাছে চলে আসতেই এক দুষ্কৃতী পকেট থেকে আগ্নেয়াস্ত্র বের করে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। অল্পের জন্য তাঁর গায়ে গুলি লাগেনি।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিষ্ণুপুর থানার পুলিশ। বিষ্ণুপুরের এসডিপিও অঞ্জলি সুগা জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। শহরের বিভিন্ন রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

চন্দ্রশেখর দাস জানিয়েছেন, শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে বাড়িতেই রোগী দেখছেন তিনি। রবিবার বিকেলে সাধারণত চেম্বার করেন না। তবে ওই দু’জন শরীর খারাপের কথা বলায় তাঁদের দেখতে রাজি হন। ঘটনার পর এখনও আতঙ্কে রয়েছেন চিকিৎসক। সোমবার সকালে অবশ্য চেম্বার করেছেন তিনি। তবে আগামী দিনে বিকেলে ফের চেম্বার করবেন কি না, তা এখনও ঠিক করেননি।

আরও পড়ুন

২৬ হাজার চাকরি বাতিলের পর নতুন নিয়োগ কোথায়! ফের শীর্ষ আদালতে যোগ্যরা
আগস্ট ২৫, ২০২৬

চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন

ভারতীয় হয়েও ‘পরাধীন’! কাঁটাতারের ওপারে ২১ বছর ধরে বন্দি ২৪ পরিবার
আগস্ট ২৫, ২০২৬

কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’

হেলমেট ছাড়া মদের দোকানে ঢুকলেই ‘নো মদ’! পশ্চিম বর্ধমানে প্রশাসনের কড়া ফতোয়া
আগস্ট ২৫, ২০২৬

দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি

‘কাটমানি নেবে কে, রাস্তা বানাবে কে?’ কাজ ঘিরে বিজেপির দুই গোষ্ঠীর ‘রাস্তার লড়াই’, গ্রামবাসীর তাড়ায় এলাকা ছাড়ল দুই পক্ষ
আগস্ট ২৫, ২০২৬

রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ

হারানো ফোন ফিরে পেয়ে চোখে জল, ৩০টি মোবাইল উদ্ধার করলেন শামসেরগঞ্জ পুলিশ!
আগস্ট ২৫, ২০২৬

দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে স্বস্তি, পুলিশের তৎপরতায় খুশি সাধারণ মানুষ

রামপুরহাটে পেটে সামান্য ব্যথা, চিকিৎসকের চেম্বারে দু’টি ইনজেকশন! কিছুক্ষণের মধ্যেই মৃত্যু ১১ বছরের বালকের
আগস্ট ২৫, ২০২৬

মিড-ডে মিলে বড় চমক নন্দীগ্রামে ! ২৭০ টি স্কুলে খাবার দেবে ইসকন
আগস্ট ২৫, ২০২৬

সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি

 

ছাত্রকে শাসন করায় বাবার তাণ্ডব ! স্কুলে ঢুকে বেল্ট দিয়ে শিক্ষককে মারধরের অভিযোগ , বাঁচাতে গিয়ে আক্রান্ত প্রধান শিক্ষক
আগস্ট ২৪, ২০২৬

অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ

শক্তিগড়ে ল্যাংচা খেতে গেলে গুনতে হবে বেশি টাকা? চিনির আকাশছোঁয়া দামে চাপে ঐতিহ্যবাহী শিল্প
আগস্ট ২৪, ২০২৬

গঙ্গার চলন্ত লঞ্চ থেকে ‘মরণ ঝাঁপ’! হাবুডুবু খেয়ে অল্পের জন্য প্রাণে বাঁচল ২ জন
আগস্ট ২৪, ২০২৬

জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন

'পুলিশ তোলাবাজ, দুষ্কৃতীদের রক্ষা করছে!’ নারায়ণপুর থানায় বিধায়ক পীযূষ কানোরিয়ার বিক্ষোভ
আগস্ট ২৪, ২০২৬

দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
 

ঘুমন্ত ১১ দিনের শিশুকন্যা কোথায় গেল? ৩ ঘণ্টার তল্লাশির পর বাথরুমের বালতিতে উদ্ধার নিথর দেহ
আগস্ট ২৪, ২০২৬

পাবজি খেলতে গিয়ে প্রেম, তারপর বিয়ে! একাধিক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগের মাঝেই স্বামীর রহস্যমৃত্যু, গ্রেফতার স্ত্রী
আগস্ট ২৪, ২০২৬

কীর্তনের আসরে হঠাৎ রণক্ষেত্র ! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ঘিরে ইটবৃষ্টি , আসানসোলে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ
আগস্ট ২৪, ২০২৬

হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের

চিনির দামে আগুন, নাজেহাল বেকারি ব্যবসা ! কর্মীর অভাবে বাড়ছে মফসসলের সঙ্কট
আগস্ট ২৪, ২০২৬

কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের