নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে এবার বাজারে সরাসরি নজরদারি শুরু করল প্রশাসন। শ্যামনগরের অন্নপূর্ণা বাজারে গিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যাচাই করলেন আধিকারিকরা। দোকানদারদের পাশাপাশি সাধারণ ক্রেতাদের সঙ্গেও কথা বলা হয়। চিনির দাম নিয়ে বিশেষ নজর রাখার বার্তাও দেওয়া হয়েছে।

সূত্রের খবর, মঙ্গলবার সকালেই ব্যারাকপুর ব্লক ১-এর জয়েন্ট বিডিও প্রতীক বন্দ্যোপাধ্যায় স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে শ্যামনগর ফিডার রোডের অন্নপূর্ণা বাজারে পৌঁছন। মাছের বাজার থেকে শুরু করে চাল, ডাল, চিনি সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দোকানে গিয়ে দাম যাচাই করা হয়। ব্যবসায়ীদের কাছে পণ্যের বর্তমান দর সম্পর্কে জানতে চান আধিকারিকরা। পাশাপাশি বাজারে আসা ক্রেতাদের কাছ থেকেও কোনও সামগ্রীর দাম অস্বাভাবিক বেড়েছে কি না, তা জানার চেষ্টা করা হয়। এমনকি বাজারে প্রায় সমস্ত দোকানগুলিতে ঘুরে ঘুরে দাম যাচাই করেছেন প্রশাসন।

জয়েন্ট বিডিও প্রতীক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এদিন প্রশাসন আর পুলিশের পক্ষ থেকে বাজারের পরিস্থিতি খতিয়ে দেখা হয়েছে। বিডিও আধিকারিকের কথায়, কিছু পণ্যের দাম বেড়েছে। আবার বেশ কিছু সামগ্রীর দাম একই রয়েছে। বিশেষ করে চিনির দাম কিছুটা বাড়ায় বিষয়টি নজরে রাখা হচ্ছে। প্রাথমিক একটা রিপোর্ট নেওয়া হলেও আগামী দিনে ফের বাজারে এসে দাম যাচাই করা হবে।
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে স্বস্তি, পুলিশের তৎপরতায় খুশি সাধারণ মানুষ
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের