নিজস্ব প্রতিনিধি, বীরভূম - পেটে ব্যথার চিকিৎসা করাতে গিয়ে ১১ বছরের এক বালকের মৃত্যু। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল বীরভূমের রামপুরহাটে। পরিবারের অভিযোগ, চিকিৎসকের চেম্বারে পরপর দু’টি ইনজেকশন দেওয়ার পরেই দ্রুত শারীরিক অবস্থার অবনতি হয় শিশুটির। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ভুল ইনজেকশনের কারণেই মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত বালক রামপুরহাট থানার বেলে নারায়ণপুর গ্রামের বাসিন্দা বুদ্ধদেব মালের ১১ বছরের ছেলে। পেটে তীব্র যন্ত্রণা শুরু হওয়ায় তাকে রামপুরহাটের চিকিৎসক অরিন্দম চট্টোপাধ্যায়ের চেম্বারে নিয়ে যাওয়া হয়। পরিবারের দাবি, শিশুটিকে পরীক্ষা করার পর দু’টি ইনজেকশন দেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। চেম্বারে উপস্থিত এক যুবক সেই দু’টি ইনজেকশন দেন বলে অভিযোগ। এরপরই শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করে। পরিস্থিতি গুরুতর বুঝতে পেরে পরিবারের সদস্যরা তাকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, সঠিক চিকিৎসা হয়নি। ভুল ইনজেকশন দেওয়ার ফলেই শিশুটির মৃত্যু হয়েছে। এই অভিযোগ তুলে চিকিৎসকের চেম্বারের সামনে শিশুটির দেহ রেখে বিক্ষোভ শুরু করেন তাঁরা। পরিবারের আরও অভিযোগ, চেম্বারের সামনে দেহ রেখে বিক্ষোভ চললেও চিকিৎসক রোগী দেখা বন্ধ করেননি। এই অভিযোগ ঘিরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর শিশুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, ‘ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। এদিন বিকেল পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের