নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির ধাক্কায় এমনিতেই জেরবার সাধারণ মানুষ। এবার সেই তালিকায় যুক্ত হলো চিনি। যার জেরে ব্যাপক সংকটে পড়েছে শক্তিগড়ের ঐতিহ্যবাহী ল্যাংচা শিল্প। গত ৩ সপ্তাহে চিনির দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় মিষ্টির উৎপাদন খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে , মাত্র ২০ দিনের ব্যবধানে খোলা বাজারে চিনির দাম কেজিতে ২০ টাকারও বেশি বেড়েছে। আগে যে চিনি ৪৮ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হতো, তা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৭২ টাকায়। ল্যাংচা তৈরির অন্যতম প্রধান উপকরণ হলো চিনি। উৎপাদন খরচ একলাফে অনেকটাই বেড়ে যাওয়ায় ব্যবসায়ীদের কাছে লাভের মুখ দেখা কঠিন হয়ে পড়েছে।
শক্তিগড়ের এক ল্যাংচা ব্যবসায়ী জানান, “চিনির দাম বেড়ে যাওয়ায় ল্যাংচা তৈরির খরচও বেড়ে গেছে দাম বাড়াব, নাকি মিষ্টির আকার ছোট করব তা বুঝে উঠতে পারছি না।”সাধারণ ক্রেতারাও এই পরিস্থিতিতে চিন্তিত। তাদের মতে, এভাবে ক্রমাগত দাম বাড়তে থাকলে শেষ পর্যন্ত মধ্যবিত্তের পকেটেই বাড়তি চাপ পড়বে।
শক্তিগড়ের ল্যাংচা শুধু একটি মিষ্টি নয়, এটি বাংলার অন্যতম জনপ্রিয় খাদ্য ঐতিহ্য। চিনির এই অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধি দ্রুত নিয়ন্ত্রণে না এলে একদিকে যেমন সাধারণ মানুষের মিষ্টিমুখ করা কঠিন হয়ে পড়বে, অন্যদিকে এই ঐতিহ্যবাহী শিল্পের সঙ্গে যুক্ত কারিগর আর ব্যবসায়ীরা মারাত্মক আর্থিক মন্দার মুখে পড়বেন।
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
কারখানা বন্ধের দাবিতে এলাকায় বিক্ষোভ স্থানীয়দের
বারাসতের মতুয়া সম্মেলনে নাগরিকত্বের আবেদন নিয়ে বার্তা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের