নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ দিনাজপুর - মোবাইলে পাবজি খেলতে খেলতেই শুরু হয়েছিল আলাপ। সেই পরিচয় ধীরে ধীরে গড়ায় প্রেমে। তারপর পালিয়ে বিয়ে। কিন্তু ২ বছরের মধ্যেই সেই দাম্পত্যের পরিণতি গিয়ে দাঁড়াল রহস্যমৃত্যুর ঘটনায়। গঙ্গারামপুরে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। খুনের অভিযোগে গ্রেফতার হলেন তার স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে , মৃত যুবকের নাম অতনু দাস। বয়স ৩০ বছর। গঙ্গারামপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের পদ্মপুকুর এলাকার বাসিন্দা ছিলেন অতনু। একটি বেসরকারি টেলিকম সংস্থায় কর্মরত ছিলেন। প্রায় ২বছর আগে কোচবিহারে কোতোয়ালি থানার কলেজপাড়ার ডাকরাকুড়ি এলাকার বাসিন্দা মনীষা ঘোষের সঙ্গে তার বিয়ে হয়। শুরুতে সংসার স্বাভাবিক থাকলেও কিছুদিন পর থেকেই সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।অতনু কাজের জন্য বাড়ির বাইরে থাকলে মনীষা মোবাইলে বিভিন্ন যুবকের সঙ্গে PUBG খেলতেন। এভাবেই একাধিক যুবকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। পরে স্ত্রীর মোবাইলে কিছু অশালীন ভিডিও দেখতে পেয়ে অতনু বিষয়টি জানতে পারে। এরপর একাধিকবার স্ত্রীকে সেই সম্পর্কগুলি থেকে সরে আসতে বললেও তিনি কথা শোনেননি।
গত ৩ জুন অতনুর মৃত্যু হয়। পরের দিন, ৪ জুন তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় বাড়ি থেকে। সেই সময় মৃতের বৃদ্ধা মা এক আত্মীয়ের বাড়িতে ছিলেন। অতনুর খোঁজে এক ব্যক্তি বাড়িতে গিয়ে দেখেন, দরজা ভিতর থেকে বন্ধ। ফোন করলেও ঘরের ভিতর থেকেই মোবাইলের রিংটোন শোনা যায়। সন্দেহ হওয়ায় তিনি বাইরে থেকে একটি জানলা খুলে দেখেন, গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন অতনু। খবর পেয়ে প্রতিবেশীরা জড়ো হন। পরে পুলিশ এসে দরজা ভেঙে দেহ উদ্ধার করে। তবে ঘটনাস্থলের একটি বিষয় তদন্তে নতুন করে রহস্য তৈরি করে। পুলিশ জানিয়েছে, দেহ উদ্ধারের সময় অতনুর ২টি পা বিছানার উপর ভাঁজ করা অবস্থায় ছিল। এই পরিস্থিতি দেখে পরিবারের সন্দেহ আরও বাড়ে। ৫ জুন অতনুর পরিবার গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। তাদের দাবি , অতনুকে খুন করা হয়েছে।ঘটনার পর থেকেই মনীষার আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। তার মোবাইলও বন্ধ ছিল। তদন্তকারীদের দাবি, নিজের ফেসবুক, ইনস্টাগ্রামসহ সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভেট করে দেন তিনি। আড়াই মাস ধরে পুলিশ তাকে খুঁজে না পেলেও তদন্ত চলছিল।
সম্প্রতি বিভিন্ন সূত্র মারফত পুলিশ জানতে পারে, মনীষা কোচবিহারেই রয়েছেন। বৃহস্পতিবার কোতোয়ালি থানার পুলিশের সহযোগিতায় নিজের বাড়ির এলাকা থেকে তাকে গ্রেফতার করে গঙ্গারামপুর থানার পুলিশ। তদন্তকারীদের দাবি , গ্রেফতারের সময় ৪ যুবকের সঙ্গে বসে PUBG খেলছিলেন অভিযুক্ত। শুক্রবার তাকে গঙ্গারামপুরে নিয়ে এসে আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। আদালতে যাওয়ার পথে মনীষা অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, তাকে ফাঁসানো হচ্ছে। এই ঘটনার সঙ্গে আমি বা আমার পরিবারের কেউ জড়িত নয়। অতনুর মামা বিপুল দাসের দাবি, মৃত্যুর মাত্র ২ মাস আগে অতনুর বিমার নমিনি পরিবর্তন করা হয়েছে। আগে নমিনি ছিলেন অতনুর বৃদ্ধা মা, পরে তার জায়গায় নিজের নাম যুক্ত করেন মনীষা। পরিবারের অভিযোগ, মনীষার একাধিক যুবকের সঙ্গে সম্পর্কের প্রমাণ তাঁদের কাছে রয়েছে।পরিবারের অভিযোগ ,অতনুকে পরিকল্পনা করেই খুন করা হয়েছে।
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
কারখানা বন্ধের দাবিতে এলাকায় বিক্ষোভ স্থানীয়দের
বারাসতের মতুয়া সম্মেলনে নাগরিকত্বের আবেদন নিয়ে বার্তা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর
কাজ হারানোর আশঙ্কা কাটিয়ে মিলল পাশে থাকার আশ্বাস
জোয়ারের ঢেউয়ে তলিয়ে দুই পর্যটক, উদ্ধার দেহ; মন্দারমণিতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের