6a8c2dfd3f640_Piyush
আগস্ট ২৪, ২০২৬ বিকাল ০৫:১২ IST

'পুলিশ তোলাবাজ, দুষ্কৃতীদের রক্ষা করছে!’ নারায়ণপুর থানায় বিধায়ক পীযূষ কানোরিয়ার বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - এলাকায় দুষ্কৃতীদের দাপাদাপি, বেআইনি ভাবে গাঁজা-মদ বিক্রি এবং পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সরব হলেন রাজারহাট-নিউটাউনের বিধায়ক পীযূষ কানোরিয়া। তাঁর অভিযোগ, নারায়ণপুর থানায় একাধিক অভিযোগ দায়ের হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পুলিশের একাংশের বিরুদ্ধেও তোলাবাজির অভিযোগ উঠছে বলে দাবি বিধায়কের। এই পরিস্থিতির মধ্যেই একটি বিজেপি পার্টি অফিস বন্ধ করে দেওয়া এবং সেটি সিপিএমের হাতে তুলে দেওয়ার দেওয়ার অভিযোগ ঘিরে নারায়ণপুর থানায় দলীয় কর্মীদের নিয়ে বিক্ষোভে বসেন বিধায়ক।

স্থানীয় সূত্রে জানা গেছে , ঘটনার সূত্রপাত রাজারহাট-নারায়ণপুরের জগারডাঙ্গা এলাকায়। সেখানে একটি বিজেপি পার্টি অফিসে গিয়ে পুলিশ সেটি বন্ধ করে দেয়। পরে সিপিএমের হাতে তুলে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রাজারহাট-নিউটাউনের বিধায়ক পীযূষ কানোরিয়া। এরপর দলীয় কর্মীদের নিয়ে নারায়ণপুর থানায় জমায়েত করেন তিনি। বিধায়কের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরেই দুষ্কৃতীদের দাপাদাপির অভিযোগ আসছে। বেআইনি ভাবে গাঁজা ও মদ বিক্রির অভিযোগও উঠছে। এই সমস্ত বিষয়ে নারায়ণপুর থানায় অভিযোগ থাকা সত্ত্বেও পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করছে না বলে দাবি তাঁর।

ডাম্পি, আজাদ ও তাপস চ্যাটার্জির বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলেও দাবি করেন বিধায়ক। তাঁর অভিযোগ, অভিযোগ থাকা সত্ত্বেও তাঁদের বিরুদ্ধে পুলিশ কোনও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে না। পাশাপাশি পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তোলেন তিনি। বিজেপি পার্টি অফিস বন্ধ করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে থানায় বিধায়ক সহ দলীয় কর্মীদের জমায়েত ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে নারায়ণপুর থানায় পৌঁছন রাজারহাট-নিউটাউন ডিভিশনের এসিপি।

বিধায়কের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি। পরে পুরো বিষয়টি খতিয়ে দেখতে বিভাগীয় তদন্তের আশ্বাস দেওয়া হয় বলে জানা গেছে। এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। তবে এলাকায় বেআইনি কার্যকলাপ সহ পুলিশের ভূমিকা নিয়ে বিধায়কের অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

আরও পড়ুন

পাবজি খেলতে গিয়ে প্রেম, তারপর বিয়ে! একাধিক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগের মাঝেই স্বামীর রহস্যমৃত্যু, গ্রেফতার স্ত্রী
আগস্ট ২৪, ২০২৬

কীর্তনের আসরে হঠাৎ রণক্ষেত্র ! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ঘিরে ইটবৃষ্টি , আসানসোলে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ
আগস্ট ২৪, ২০২৬

হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের

চিনির দামে আগুন, নাজেহাল বেকারি ব্যবসা ! কর্মীর অভাবে বাড়ছে মফসসলের সঙ্কট
আগস্ট ২৪, ২০২৬

কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি

বন্ধুত্বের ফাঁদে ৬ স্কুলছাত্রী? ‘পুজোর নিমন্ত্রণ’-এর নামে চা বাগানে নিয়ে আটকে রাখার অভিযোগ, পাচারের সন্দেহে গ্রেফতার ২১-এর তরুণী
আগস্ট ২৪, ২০২৬

‘ফিরে আসতে চাই’ বলে স্বামীকে ডেকে বিষ খাওয়ানোর অভিযোগ! স্ত্রী ও কথিত প্রেমিক পলাতক
আগস্ট ২৪, ২০২৬

১৭ বছরের আকাশ আর ফিরবে না , কিন্তু তার অঙ্গে বাঁচবে একাধিক প্রাণ ! ছেলেকে হারিয়েও অঙ্গদানে নজির পরিবারের
আগস্ট ২৪, ২০২৬

সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের

একদিকে খাল, অন্যদিকে গভীর নালা! একই দিনে ২ ব্যক্তির দেহ উদ্ধার, নিশ্চিন্দা-বেলুড়ে তদন্তে পুলিশ
আগস্ট ২৪, ২০২৬

মৃত মালিকের সই নকল করে কাজ! মেডিক্যাল কলেজে একাধিক বেনিয়মে কড়া পদক্ষেপ স্বাস্থ্যমন্ত্রীর
আগস্ট ২৪, ২০২৬

বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের

বারুইপুরের বিজেপি কর্মীকে খুন! তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে চক্রান্তের অভিযোগ দলেরই নেতার বিরুদ্ধে
আগস্ট ২৪, ২০২৬

বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার

‘জঙ্গিদের জন্য সেফ প্যাসেজ তৈরি হয়েছিল বাংলায়!’ রাজ্যজুড়ে বড়সড় অশান্তির আশঙ্কা, বিস্ফোরক অর্জুন সিং
আগস্ট ২৪, ২০২৬

পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
 

শ্বাস নিতেই কষ্ট ! হাড়োয়ায় বরফ কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ২৫ এর বেশি
আগস্ট ২৪, ২০২৬

কারখানা বন্ধের দাবিতে এলাকায় বিক্ষোভ স্থানীয়দের

 

“মতুয়ারাই বিজেপিকে ক্ষমতায় এনেছে!” বারাসতের সম্মেলনে বিস্ফোরক দাবি শান্তনা ঠাকুরের
আগস্ট ২৪, ২০২৬

বারাসতের মতুয়া সম্মেলনে নাগরিকত্বের আবেদন নিয়ে বার্তা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর

 

রাতের অন্ধকারে তালা ভেঙে গৃহশিক্ষিকার বাড়িতে হানা! উধাও ৫ লক্ষ টাকার সোনা-রূপোর গয়না
আগস্ট ২৪, ২০২৬

৩১ শে অগস্টের আগেই বড় স্বস্তি ! দেড়শো আয়া দিদির পাশে মুখ্যমন্ত্রী, কর্মস্থলে বহাল রাখার উদ্যোগে বসিরহাটে ফিরল আশার আলো
আগস্ট ২৪, ২০২৬

কাজ হারানোর আশঙ্কা কাটিয়ে মিলল পাশে থাকার আশ্বাস

শিলিগুড়িতে মহাদেবের কলস যাত্রা! কৈলাস-মানস সরোবরের জল নিয়ে ৩০০ বছরের প্রাচীন চাঁদ মুনি মন্দিরে ভক্তদের ঢল
আগস্ট ২৪, ২০২৬

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের