6a8c414a0b2a9_Screenshot (114)
আগস্ট ২৪, ২০২৬ বিকাল ০৬:৩৪ IST

গঙ্গার চলন্ত লঞ্চ থেকে ‘মরণ ঝাঁপ’! হাবুডুবু খেয়ে অল্পের জন্য প্রাণে বাঁচল ২ জন

নিজস্ব প্রতিনিধি , হাওড়া - খেলার ছলে মৃত্যুকে ডেকে আনা। গঙ্গার বুকে কিশোর-যুবকদের একের পর এক বিপজ্জনক ‘মরণ ঝাঁপ’ ঘিরে বাড়ছে উদ্বেগ। হাওড়ার বাঁধাঘাট থেকে আহিরীটোলাগামী ফেরি পরিষেবায় এমনই ভয়ঙ্কর দৃশ্য ধরা পড়েছে। কখনও ঘাটের জেটি থেকে, কখনও আবার চলন্ত লঞ্চের ওপর থেকে গঙ্গার গভীর জলে ঝাঁপ দিচ্ছে একদল কিশোর-যুবক। সোমবারও আহিরীটোলা ঘাটে চলন্ত লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে এক কিশোর ও এক যুবক তলিয়ে যাওয়ার উপক্রম হয়। গঙ্গায় থাকা অন্য কয়েকজন কিশোরের তৎপরতায় কোনওক্রমে প্রাণে বাঁচেন তারা।

গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যাওয়ার ঘটনা নতুন নয়। প্রতি বছরই গঙ্গার বিভিন্ন ঘাটে প্রাণহানির ঘটনা ঘটে। কিন্তু তার পরেও এক শ্রেণির কিশোর-যুবকের মধ্যে যেন কোনও হুঁশ নেই। দল বেঁধে ঘাটে এসে গঙ্গার জলে ঝাঁপ দেওয়াকে কার্যত বিপজ্জনক খেলায় পরিণত করেছে তারা।
সম্প্রতি বাঁধাঘাটে ৪ বন্ধু মিলে গঙ্গায় স্নান করতে নেমেছিল। বানের টানে তলিয়ে যায় এক কিশোর। পরদিন উদ্ধার হয় তার দেহ। এর পরেও বন্ধ হয়নি এই বিপজ্জনক কাণ্ড। গতকালও বালি থানার পাল ঘাটে গঙ্গায় তলিয়ে যায় এক কিশোর। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

এর মধ্যেই আজ আহিরীটোলা ঘাটে আরও ভয়াবহ ছবি ধরা পড়ে। চলন্ত লঞ্চের ওপর থেকে ঝাঁপ দেওয়ার সময় এক কিশোর এবং প্রায় ৩০ বছরের এক যুবক গঙ্গার জলে তলিয়ে যাওয়ার উপক্রম হয়। হাবুডুবু খেতে থাকা দুজনকে বাঁচাতে গঙ্গায় থাকা অন্য কিশোররা ছুটে আসে। শেষ পর্যন্ত কোনওক্রমে তাঁদের উদ্ধার করা সম্ভব হয়। শুধু নিজেদের জীবনই বিপন্ন নয়, এই ‘মরণ ঝাঁপ’-এর সঙ্গে জড়িয়ে রয়েছে যাত্রীদের নিরাপত্তা সহ স্বস্তির প্রশ্নও। অভিযোগ, লঞ্চের ধারে বসে থাকা মহিলা যাত্রীদের লক্ষ্য করেও ওপর থেকে জলে ঝাঁপ দেয় কেউ কেউ। ফলে জলের ছিটে গিয়ে যাত্রীরা ভিজে যান এবং অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েন।

স্থানীয়দের অভিযোগ, বছরে এমন একাধিক দুর্ঘটনা ঘটলেও এই প্রবণতা বন্ধ করতে কার্যকর নজরদারি এখনও যথেষ্ট নয়। ঘাটে ঘাটে হেল্পলাইন নম্বরের পোস্টার থাকলেও কিশোরদের এই বেপরোয়া আচরণ ঠেকাতে আরও কড়া পদক্ষেপের দাবি উঠছে। যদিও সম্প্রতি বাঁধাঘাটে পুলিশের তরফে মাইকিং করা হয়েছে। জলে প্লাস্টিকের বল ঝুলিয়ে একটি সীমারেখাও তৈরি করা হয়েছে। কিন্তু অভিযোগ, সেই সীমারেখা অমান্য করেই জলে নামছে অনেকে। প্রশাসনের পাশাপাশি পরিবারের নজরদারির প্রয়োজনীয়তার কথাও বলছেন স্থানীয়রা। প্রশ্ন উঠছে, আর কত প্রাণ গেলে এই ‘মৃত্যুখেলা’ বন্ধ হবে। পরিবার ও প্রশাসনের কড়া নজরদারি এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপেই কি আটকানো সম্ভব হবে গঙ্গার বুকে এই বিপজ্জনক ‘মরণ ঝাঁপ’ ।

 

আরও পড়ুন

'পুলিশ তোলাবাজ, দুষ্কৃতীদের রক্ষা করছে!’ নারায়ণপুর থানায় বিধায়ক পীযূষ কানোরিয়ার বিক্ষোভ
আগস্ট ২৪, ২০২৬

দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
 

ঘুমন্ত ১১ দিনের শিশুকন্যা কোথায় গেল? ৩ ঘণ্টার তল্লাশির পর বাথরুমের বালতিতে উদ্ধার নিথর দেহ
আগস্ট ২৪, ২০২৬

পাবজি খেলতে গিয়ে প্রেম, তারপর বিয়ে! একাধিক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগের মাঝেই স্বামীর রহস্যমৃত্যু, গ্রেফতার স্ত্রী
আগস্ট ২৪, ২০২৬

কীর্তনের আসরে হঠাৎ রণক্ষেত্র ! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ঘিরে ইটবৃষ্টি , আসানসোলে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ
আগস্ট ২৪, ২০২৬

হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের

চিনির দামে আগুন, নাজেহাল বেকারি ব্যবসা ! কর্মীর অভাবে বাড়ছে মফসসলের সঙ্কট
আগস্ট ২৪, ২০২৬

কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি

বন্ধুত্বের ফাঁদে ৬ স্কুলছাত্রী? ‘পুজোর নিমন্ত্রণ’-এর নামে চা বাগানে নিয়ে আটকে রাখার অভিযোগ, পাচারের সন্দেহে গ্রেফতার ২১-এর তরুণী
আগস্ট ২৪, ২০২৬

‘ফিরে আসতে চাই’ বলে স্বামীকে ডেকে বিষ খাওয়ানোর অভিযোগ! স্ত্রী ও কথিত প্রেমিক পলাতক
আগস্ট ২৪, ২০২৬

১৭ বছরের আকাশ আর ফিরবে না , কিন্তু তার অঙ্গে বাঁচবে একাধিক প্রাণ ! ছেলেকে হারিয়েও অঙ্গদানে নজির পরিবারের
আগস্ট ২৪, ২০২৬

সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের

একদিকে খাল, অন্যদিকে গভীর নালা! একই দিনে ২ ব্যক্তির দেহ উদ্ধার, নিশ্চিন্দা-বেলুড়ে তদন্তে পুলিশ
আগস্ট ২৪, ২০২৬

মৃত মালিকের সই নকল করে কাজ! মেডিক্যাল কলেজে একাধিক বেনিয়মে কড়া পদক্ষেপ স্বাস্থ্যমন্ত্রীর
আগস্ট ২৪, ২০২৬

বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের

বারুইপুরের বিজেপি কর্মীকে খুন! তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে চক্রান্তের অভিযোগ দলেরই নেতার বিরুদ্ধে
আগস্ট ২৪, ২০২৬

বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার

‘জঙ্গিদের জন্য সেফ প্যাসেজ তৈরি হয়েছিল বাংলায়!’ রাজ্যজুড়ে বড়সড় অশান্তির আশঙ্কা, বিস্ফোরক অর্জুন সিং
আগস্ট ২৪, ২০২৬

পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
 

শ্বাস নিতেই কষ্ট ! হাড়োয়ায় বরফ কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ২৫ এর বেশি
আগস্ট ২৪, ২০২৬

কারখানা বন্ধের দাবিতে এলাকায় বিক্ষোভ স্থানীয়দের

 

“মতুয়ারাই বিজেপিকে ক্ষমতায় এনেছে!” বারাসতের সম্মেলনে বিস্ফোরক দাবি শান্তনা ঠাকুরের
আগস্ট ২৪, ২০২৬

বারাসতের মতুয়া সম্মেলনে নাগরিকত্বের আবেদন নিয়ে বার্তা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর

 

রাতের অন্ধকারে তালা ভেঙে গৃহশিক্ষিকার বাড়িতে হানা! উধাও ৫ লক্ষ টাকার সোনা-রূপোর গয়না
আগস্ট ২৪, ২০২৬

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের