6a8d815d28efc_Gallery_1787658468189
আগস্ট ২৫, ২০২৬ বিকাল ০৫:২০ IST

২৬ হাজার চাকরি বাতিলের পর নতুন নিয়োগ কোথায়! ফের শীর্ষ আদালতে যোগ্যরা

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ২৬ হাজার চাকরি বাতিলের মামলায় ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা। নতুন নিয়োগ এখনও শেষ হয়নি। তাই চাকরির মেয়াদ আরও বাড়ানোর আবেদন করেছেন তাঁরা। বিষয়টি নিয়ে ফের চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

তৃণমূল আমলে নিয়োগ দুর্নীতির অভিযোগ ঘিরে দীর্ঘদিন উত্তাল ছিল রাজ্য। সেই মামলা প্রথমে কলকাতা হাই কোর্টে ওঠে। পরে বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্টে। দীর্ঘ শুনানির পর গত বছর এসএসসির ২০১৬ সালের সম্পূর্ণ নিয়োগ প্যানেল বাতিল করে শীর্ষ আদালত। এর ফলে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারান। চাকরি বাতিলের পর পড়ুয়াদের কথা মাথায় রেখে যোগ্যদের জন্য সাময়িক ব্যবস্থা করা হয়।

তাঁদের শিক্ষকতার অনুমতি প্রথমে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেওয়া হয়েছিল। একইসঙ্গে ওই সময়ের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেয় আদালত। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে নতুন নিয়োগ সম্পন্ন হয়নি। এরপর যোগ্যদের কাজ চালিয়ে যাওয়ার সময়সীমা বাড়িয়ে ৩১ অগস্ট ২০২৬ করা হয়। পাশাপাশি ওই সময়ের মধ্যে শূন্য পদগুলিতে নতুন করে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু অগস্ট শেষের মুখেও সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। ফলে ফের অনিশ্চয়তা তৈরি হয় যোগ্যদের চাকরি নিয়ে।

এই পরিস্থিতিতেই মেয়াদ বাড়ানোর আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে যান যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা। তাঁদের যুক্তি, নতুন নিয়োগ এখনও শেষ হয়নি। তাই নতুনরা দায়িত্ব নেওয়ার আগে পর্যন্ত তাঁদের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হোক। রাজ্য সরকারও একই ধরনের আবেদন জানায়। দু'পক্ষের আবেদন শুনে আদালত জানায়, মূল মামলার শুনানি না হওয়া পর্যন্ত যোগ্যদের চাকরি বহাল থাকবে। অর্থাৎ নতুন নিয়োগ সম্পন্ন না হওয়া অবস্থায় আপাতত তাঁদের কাজ বন্ধ হবে না। তবে এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত মূল মামলার শুনানিতেই হবে।

আদালতের তরফে আরও জানা গেছে, সম্ভবত ৩১ অগস্টের আগেই মূল মামলার শুনানি হতে পারে। ফলে নতুন নিয়োগের অগ্রগতি এবং যোগ্যদের ভবিষ্যৎ নিয়ে সেই শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।একদিকে ২৬ হাজার চাকরি বাতিলের পর নতুন নিয়োগের প্রক্রিয়া এখনও অসম্পূর্ণ। অন্যদিকে যোগ্যরা ইতিমধ্যেই কাজ চালিয়ে যাওয়ার জন্য একাধিক বার আদালতের দ্বারস্থ হয়েছেন। এবার তাঁদের মেয়াদ কতদিন বাড়বে, তা নির্ভর করছে শীর্ষ আদালতের পরবর্তী নির্দেশের উপর।

আরও পড়ুন

হেলমেট ছাড়া মদের দোকানে ঢুকলেই ‘নো মদ’! পশ্চিম বর্ধমানে প্রশাসনের কড়া ফতোয়া
আগস্ট ২৫, ২০২৬

দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি

‘কাটমানি নেবে কে, রাস্তা বানাবে কে?’ কাজ ঘিরে বিজেপির দুই গোষ্ঠীর ‘রাস্তার লড়াই’, গ্রামবাসীর তাড়ায় এলাকা ছাড়ল দুই পক্ষ
আগস্ট ২৫, ২০২৬

রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ

হারানো ফোন ফিরে পেয়ে চোখে জল, ৩০টি মোবাইল উদ্ধার করলেন শামসেরগঞ্জ পুলিশ!
আগস্ট ২৫, ২০২৬

দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে স্বস্তি, পুলিশের তৎপরতায় খুশি সাধারণ মানুষ

রামপুরহাটে পেটে সামান্য ব্যথা, চিকিৎসকের চেম্বারে দু’টি ইনজেকশন! কিছুক্ষণের মধ্যেই মৃত্যু ১১ বছরের বালকের
আগস্ট ২৫, ২০২৬

মিড-ডে মিলে বড় চমক নন্দীগ্রামে ! ২৭০ টি স্কুলে খাবার দেবে ইসকন
আগস্ট ২৫, ২০২৬

সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি

 

ছাত্রকে শাসন করায় বাবার তাণ্ডব ! স্কুলে ঢুকে বেল্ট দিয়ে শিক্ষককে মারধরের অভিযোগ , বাঁচাতে গিয়ে আক্রান্ত প্রধান শিক্ষক
আগস্ট ২৪, ২০২৬

অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ

শক্তিগড়ে ল্যাংচা খেতে গেলে গুনতে হবে বেশি টাকা? চিনির আকাশছোঁয়া দামে চাপে ঐতিহ্যবাহী শিল্প
আগস্ট ২৪, ২০২৬

গঙ্গার চলন্ত লঞ্চ থেকে ‘মরণ ঝাঁপ’! হাবুডুবু খেয়ে অল্পের জন্য প্রাণে বাঁচল ২ জন
আগস্ট ২৪, ২০২৬

জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন

'পুলিশ তোলাবাজ, দুষ্কৃতীদের রক্ষা করছে!’ নারায়ণপুর থানায় বিধায়ক পীযূষ কানোরিয়ার বিক্ষোভ
আগস্ট ২৪, ২০২৬

দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
 

ঘুমন্ত ১১ দিনের শিশুকন্যা কোথায় গেল? ৩ ঘণ্টার তল্লাশির পর বাথরুমের বালতিতে উদ্ধার নিথর দেহ
আগস্ট ২৪, ২০২৬

পাবজি খেলতে গিয়ে প্রেম, তারপর বিয়ে! একাধিক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগের মাঝেই স্বামীর রহস্যমৃত্যু, গ্রেফতার স্ত্রী
আগস্ট ২৪, ২০২৬

কীর্তনের আসরে হঠাৎ রণক্ষেত্র ! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ঘিরে ইটবৃষ্টি , আসানসোলে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ
আগস্ট ২৪, ২০২৬

হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের

চিনির দামে আগুন, নাজেহাল বেকারি ব্যবসা ! কর্মীর অভাবে বাড়ছে মফসসলের সঙ্কট
আগস্ট ২৪, ২০২৬

কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি

বন্ধুত্বের ফাঁদে ৬ স্কুলছাত্রী? ‘পুজোর নিমন্ত্রণ’-এর নামে চা বাগানে নিয়ে আটকে রাখার অভিযোগ, পাচারের সন্দেহে গ্রেফতার ২১-এর তরুণী
আগস্ট ২৪, ২০২৬

‘ফিরে আসতে চাই’ বলে স্বামীকে ডেকে বিষ খাওয়ানোর অভিযোগ! স্ত্রী ও কথিত প্রেমিক পলাতক
আগস্ট ২৪, ২০২৬

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের