নিজস্ব প্রতিনিধি, মালদহ - ভারতীয় নাগরিক, অথচ নিজের দেশের মাটিতে অবাধে চলাফেরার অধিকার নেই। দিনের নির্দিষ্ট সময়েই কাঁটাতারের গেট পেরিয়ে মূল ভূখণ্ডে আসতে পারেন তাঁরা। রাত নামলেই বন্ধ হয়ে যায় সেই পথ। এভাবেই প্রায় ২১ বছর ধরে কাঁটাতারের ওপারে কার্যত বন্দিজীবন কাটাচ্ছেন ২৪টি পরিবার। ২০০৫ সালে সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরি হওয়ার পর থেকেই তাঁদের স্বাভাবিক জীবনযাত্রায় ছন্দপতন ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মালদহের বামনগোলা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের তালতলা গ্রামের এই পরিবারগুলি একদিকে ভারত, অন্যদিকে বাংলাদেশ ঘেরা সীমান্ত এলাকায় বসবাস করে। পুনর্ভবা নদী দুই দেশের প্রাকৃতিক সীমারেখা হিসেবে রয়েছে। নদীর ওপারে বাংলাদেশের নওগাঁ জেলার সাপাহার থানার আদাতলা গ্রাম। কাঁটাতারের ওপারে থাকা বাসিন্দাদের বিএসএফকে পরিচয়পত্র দেখিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে যাতায়াত করতে হয়। দিনের বেলায় গেট দিয়ে আসা-যাওয়া করা গেলেও রাতে তা বন্ধ থাকে। ফলে জরুরি প্রয়োজনেও সমস্যায় পড়তে হয় তাঁদের।
রাতের অন্ধকারে ওপার থেকে দুষ্কৃতীরা পুনর্ভবা নদী পার হয়ে এলাকায় ঢোকে। কখনও গবাদি পশু নিয়ে চলে যায় বলে অভিযোগ, আবার কখনও বাসিন্দাদের মারধরও করা হয় বলে অভিযোগ। নিরাপত্তার অভাবের পাশাপাশি দীর্ঘদিনের এই বন্দিজীবন নিয়েও ক্ষোভ রয়েছে তাঁদের। তাই কাঁটাতারের এপারে পুনর্বাসনের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। তাঁদের প্রশ্ন, ভারতীয় নাগরিক হয়েও যদি নিজের দেশের মূল ভূখণ্ডে স্বাধীনভাবে বসবাস করতে না পারেন, তাহলে “কিসের স্বাধীনতা?”
সম্প্রতি তালতলা গ্রামে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন রাজ্যের সেচ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জুয়েল মুর্মু। গ্রামবাসীদের কাছ থেকে তাঁদের সমস্যার কথা শোনেন তিনি। সঙ্গে ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি এবং ৮৮ নম্বর তালতলা বিওপির বিএসএফ আধিকারিকরা। মন্ত্রী জানান, বিষয়টি রাজ্য সরকার ও জেলা প্রশাসনের কাছে তুলে ধরা হবে। ২৪টি পরিবারকে কাঁটাতারের এপারে এনে পুনর্বাসন দেওয়া সম্ভব কি না, তা নিয়েও প্রশাসনের সঙ্গে আলোচনা করার আশ্বাস দিয়েছেন তিনি। এখন সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় ২৪টি পরিবার।
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে স্বস্তি, পুলিশের তৎপরতায় খুশি সাধারণ মানুষ
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের