6a8c2b9c4ec4b_IMG-20260824-WA0064
আগস্ট ২৪, ২০২৬ বিকাল ০৬:১৮ IST

ঘুমন্ত ১১ দিনের শিশুকন্যা কোথায় গেল? ৩ ঘণ্টার তল্লাশির পর বাথরুমের বালতিতে উদ্ধার নিথর দেহ

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ - পাশাপাশি ঘুমোচ্ছিল দুই শিশু। আচমকাই বিছানা থেকে উধাও ১১ দিনের শিশুকন্যা। বাড়ির ভিতর শুরু হয় তল্লাশি। প্রায় ৩ ঘণ্টা পর বাথরুমের বালতি থেকে উদ্ধার হয় শিশুটির নিথর দেহ। রবিবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাগরি খাতুন ১১ দিন আগেই কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। রবিবার সকালে নিজের মেয়েকে দাদার ছোট ছেলের সঙ্গে একই বিছানায় ঘুম পাড়িয়ে ছাদে গিয়েছিলেন তিনি। সেই সময় ঘরে আর কেউ ছিল না বলে পরিবারের দাবি। কিছুক্ষণ পর ঘরে ফিরে সাগরি দেখেন, বিছানায় নেই তাঁর ১১ দিনের সন্তান। ঘরের জিনিসপত্রও এলোমেলো অবস্থায় ছিল।

এরপর পরিবারের সদস্যরা গোটা বাড়িতে তল্লাশি শুরু করেন। প্রতিবেশীদেরও খবর দেওয়া হয়। প্রায় ৩ ঘণ্টা পর বাথরুমে একটি বালতির ঢাকনা খুলতেই দেখা যায়, জলে উলটো হয়ে ভাসছে শিশুটি। ততক্ষণে তার শরীর অসাড় হয়ে নীল হয়ে গিয়েছিল। দ্রুত তাকে উদ্ধার করা হলেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।

সাগরির স্বামী ভোরেই কাজে বেরিয়ে যান। এরপর নিজের বাপের বাড়িতে মেয়েকে নিয়ে ছিলেন সাগরি। কীভাবে শিশুটি ঘর থেকে বাথরুমে পৌঁছল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ঘটনার নেপথ্যে কে বা কারা রয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। পরিবারের একাংশের দাবি, ভিখারি সেজে কেউ বাড়িতে ঢুকে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। যদিও স্থানীয়দের দাবি, ঘটনার পর এলাকায় তল্লাশি চালিয়ে কোনও ভিখারির সন্ধান মেলেনি। আবার প্রতিবেশীদের একাংশের সন্দেহ, বাড়ির পরিচিত কারও যোগ থাকতে পারে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। তদন্তে যান জঙ্গিপুরের এসডিপিও প্রবীর মণ্ডল, রঘুনাথগঞ্জ থানার আইসি সৌরভ চট্টোপাধ্যায়। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

শিশুটির কীভাবে মৃত্যু হল, তাকে কেউ ইচ্ছাকৃতভাবে জলে চুবিয়ে দিয়েছিল কি না, নাকি ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের অগ্রগতির পরই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে।

আরও পড়ুন

'পুলিশ তোলাবাজ, দুষ্কৃতীদের রক্ষা করছে!’ নারায়ণপুর থানায় বিধায়ক পীযূষ কানোরিয়ার বিক্ষোভ
আগস্ট ২৪, ২০২৬

দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
 

পাবজি খেলতে গিয়ে প্রেম, তারপর বিয়ে! একাধিক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগের মাঝেই স্বামীর রহস্যমৃত্যু, গ্রেফতার স্ত্রী
আগস্ট ২৪, ২০২৬

কীর্তনের আসরে হঠাৎ রণক্ষেত্র ! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ঘিরে ইটবৃষ্টি , আসানসোলে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ
আগস্ট ২৪, ২০২৬

হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের

চিনির দামে আগুন, নাজেহাল বেকারি ব্যবসা ! কর্মীর অভাবে বাড়ছে মফসসলের সঙ্কট
আগস্ট ২৪, ২০২৬

কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি

বন্ধুত্বের ফাঁদে ৬ স্কুলছাত্রী? ‘পুজোর নিমন্ত্রণ’-এর নামে চা বাগানে নিয়ে আটকে রাখার অভিযোগ, পাচারের সন্দেহে গ্রেফতার ২১-এর তরুণী
আগস্ট ২৪, ২০২৬

‘ফিরে আসতে চাই’ বলে স্বামীকে ডেকে বিষ খাওয়ানোর অভিযোগ! স্ত্রী ও কথিত প্রেমিক পলাতক
আগস্ট ২৪, ২০২৬

১৭ বছরের আকাশ আর ফিরবে না , কিন্তু তার অঙ্গে বাঁচবে একাধিক প্রাণ ! ছেলেকে হারিয়েও অঙ্গদানে নজির পরিবারের
আগস্ট ২৪, ২০২৬

সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের

একদিকে খাল, অন্যদিকে গভীর নালা! একই দিনে ২ ব্যক্তির দেহ উদ্ধার, নিশ্চিন্দা-বেলুড়ে তদন্তে পুলিশ
আগস্ট ২৪, ২০২৬

মৃত মালিকের সই নকল করে কাজ! মেডিক্যাল কলেজে একাধিক বেনিয়মে কড়া পদক্ষেপ স্বাস্থ্যমন্ত্রীর
আগস্ট ২৪, ২০২৬

বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের

বারুইপুরের বিজেপি কর্মীকে খুন! তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে চক্রান্তের অভিযোগ দলেরই নেতার বিরুদ্ধে
আগস্ট ২৪, ২০২৬

বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার

‘জঙ্গিদের জন্য সেফ প্যাসেজ তৈরি হয়েছিল বাংলায়!’ রাজ্যজুড়ে বড়সড় অশান্তির আশঙ্কা, বিস্ফোরক অর্জুন সিং
আগস্ট ২৪, ২০২৬

পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
 

শ্বাস নিতেই কষ্ট ! হাড়োয়ায় বরফ কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ২৫ এর বেশি
আগস্ট ২৪, ২০২৬

কারখানা বন্ধের দাবিতে এলাকায় বিক্ষোভ স্থানীয়দের

 

“মতুয়ারাই বিজেপিকে ক্ষমতায় এনেছে!” বারাসতের সম্মেলনে বিস্ফোরক দাবি শান্তনা ঠাকুরের
আগস্ট ২৪, ২০২৬

বারাসতের মতুয়া সম্মেলনে নাগরিকত্বের আবেদন নিয়ে বার্তা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর

 

রাতের অন্ধকারে তালা ভেঙে গৃহশিক্ষিকার বাড়িতে হানা! উধাও ৫ লক্ষ টাকার সোনা-রূপোর গয়না
আগস্ট ২৪, ২০২৬

৩১ শে অগস্টের আগেই বড় স্বস্তি ! দেড়শো আয়া দিদির পাশে মুখ্যমন্ত্রী, কর্মস্থলে বহাল রাখার উদ্যোগে বসিরহাটে ফিরল আশার আলো
আগস্ট ২৪, ২০২৬

কাজ হারানোর আশঙ্কা কাটিয়ে মিলল পাশে থাকার আশ্বাস

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের