6a8d48727b13e_WA_1787643875433
আগস্ট ২৫, ২০২৬ দুপুর ০২:৪৭ IST

হারানো ফোন ফিরে পেয়ে চোখে জল, ৩০টি মোবাইল উদ্ধার করলেন শামসেরগঞ্জ পুলিশ!

নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - হারিয়ে যাওয়া ও চুরি হয়ে যাওয়া প্রায় ৩০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ। সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্ধার হওয়া মোবাইলগুলি মালিকদের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘদিন পর নিজেদের ফোন ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি ও স্বস্তি প্রকাশ করেন তারা। মোবাইলে গুরুত্বপূর্ণ নথি, ব্যক্তিগত তথ্য, ছবি এবং প্রয়োজনীয় যোগাযোগের তথ্য থাকায় ফোন হারিয়ে অনেকেই দুশ্চিন্তায় ছিলেন। পুলিশের এই উদ্যোগে সেই উদ্বেগ অনেকটাই কমেছে।

পুলিশ সূত্রে জানা  গেছে, ফারাক্কার এসডিপিও শেখ সামসুদ্দিনের তত্ত্বাবধানে এবং শামসেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল উদ্ধারের জন্য প্রযুক্তির সাহায্য নেওয়া হয়। সেই পদ্ধতিতে তল্লাশি চালিয়ে প্রায় ৩০টি মোবাইল উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় যাচাইয়ের পর সেগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। সোমবার থানায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিপিও শেখ সামসুদ্দিন এবং আইসি সুব্রত ঘোষ। পুলিশের এই তৎপরতার জন্য তাদের প্রশংসা করেছেন মোবাইল ফিরে পাওয়া মানুষজন।

শামসেরগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, হারানো মোবাইল উদ্ধারের এই উদ্যোগ নিয়মিতভাবেই চালানো হয়। প্রযুক্তির সাহায্যে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইলের সন্ধান করা হচ্ছে। উদ্ধার হওয়া ফোনগুলি যাচাই করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মোবাইল ফিরে পাওয়া ব্যক্তিরা পুলিশের এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়েছেন। তাদের মতে, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের হারানো সম্পদ ফিরিয়ে দেওয়ার এই উদ্যোগ পুলিশের প্রতি আস্থা আরও বাড়াবে।

বোগদাদনগরের বাসিন্দা মোহাম্মদ ইউসুফ আলী জানান,'আমি শামশেরগঞ্জ থানায় এসেছিলাম আমার চুরি হয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে নিতে। প্রায় দেড় মাস আগে আমার 'Infinix Note 30 5G' ফোনটি চুরি হয়েছিল। এর আগেও ৩০শে জুলাই আমার দোকানে চুরি হয়েছিল, কিন্তু পুলিশ প্রশাসন মাত্র চার ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান করে দিয়েছিল। ২ লক্ষ ৭৭ হাজার টাকা, ১০টি ডেবিট-ক্রেডিট কার্ড এবং রূপোর কয়েনসহ সবকিছু উদ্ধার করে দিয়েছিল'।


তিনি আরও জানান, 'শামশেরগঞ্জ থানার সুব্রত স্যার এবং দীপক রজক স্যারের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। শুধু আমার মোবাইলই নয়, ওনারা আমার মতো আরও প্রায় ৫০ জনের চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিয়েছেন। পুলিশের এই দ্রুত আন্তরিক পদক্ষেপের জন্য আমি সত্যি অত্যন্ত কৃতজ্ঞ'।

আরও পড়ুন

রামপুরহাটে পেটে সামান্য ব্যথা, চিকিৎসকের চেম্বারে দু’টি ইনজেকশন! কিছুক্ষণের মধ্যেই মৃত্যু ১১ বছরের বালকের
আগস্ট ২৫, ২০২৬

মিড-ডে মিলে বড় চমক নন্দীগ্রামে ! ২৭০ টি স্কুলে খাবার দেবে ইসকন
আগস্ট ২৫, ২০২৬

সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি

 

ছাত্রকে শাসন করায় বাবার তাণ্ডব ! স্কুলে ঢুকে বেল্ট দিয়ে শিক্ষককে মারধরের অভিযোগ , বাঁচাতে গিয়ে আক্রান্ত প্রধান শিক্ষক
আগস্ট ২৪, ২০২৬

অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ

শক্তিগড়ে ল্যাংচা খেতে গেলে গুনতে হবে বেশি টাকা? চিনির আকাশছোঁয়া দামে চাপে ঐতিহ্যবাহী শিল্প
আগস্ট ২৪, ২০২৬

গঙ্গার চলন্ত লঞ্চ থেকে ‘মরণ ঝাঁপ’! হাবুডুবু খেয়ে অল্পের জন্য প্রাণে বাঁচল ২ জন
আগস্ট ২৪, ২০২৬

জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন

'পুলিশ তোলাবাজ, দুষ্কৃতীদের রক্ষা করছে!’ নারায়ণপুর থানায় বিধায়ক পীযূষ কানোরিয়ার বিক্ষোভ
আগস্ট ২৪, ২০২৬

দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
 

ঘুমন্ত ১১ দিনের শিশুকন্যা কোথায় গেল? ৩ ঘণ্টার তল্লাশির পর বাথরুমের বালতিতে উদ্ধার নিথর দেহ
আগস্ট ২৪, ২০২৬

পাবজি খেলতে গিয়ে প্রেম, তারপর বিয়ে! একাধিক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগের মাঝেই স্বামীর রহস্যমৃত্যু, গ্রেফতার স্ত্রী
আগস্ট ২৪, ২০২৬

কীর্তনের আসরে হঠাৎ রণক্ষেত্র ! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ঘিরে ইটবৃষ্টি , আসানসোলে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ
আগস্ট ২৪, ২০২৬

হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের

চিনির দামে আগুন, নাজেহাল বেকারি ব্যবসা ! কর্মীর অভাবে বাড়ছে মফসসলের সঙ্কট
আগস্ট ২৪, ২০২৬

কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি

বন্ধুত্বের ফাঁদে ৬ স্কুলছাত্রী? ‘পুজোর নিমন্ত্রণ’-এর নামে চা বাগানে নিয়ে আটকে রাখার অভিযোগ, পাচারের সন্দেহে গ্রেফতার ২১-এর তরুণী
আগস্ট ২৪, ২০২৬

‘ফিরে আসতে চাই’ বলে স্বামীকে ডেকে বিষ খাওয়ানোর অভিযোগ! স্ত্রী ও কথিত প্রেমিক পলাতক
আগস্ট ২৪, ২০২৬

১৭ বছরের আকাশ আর ফিরবে না , কিন্তু তার অঙ্গে বাঁচবে একাধিক প্রাণ ! ছেলেকে হারিয়েও অঙ্গদানে নজির পরিবারের
আগস্ট ২৪, ২০২৬

সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের

একদিকে খাল, অন্যদিকে গভীর নালা! একই দিনে ২ ব্যক্তির দেহ উদ্ধার, নিশ্চিন্দা-বেলুড়ে তদন্তে পুলিশ
আগস্ট ২৪, ২০২৬

মৃত মালিকের সই নকল করে কাজ! মেডিক্যাল কলেজে একাধিক বেনিয়মে কড়া পদক্ষেপ স্বাস্থ্যমন্ত্রীর
আগস্ট ২৪, ২০২৬

বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের