নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - বিতর্ক যেন তার রাজনৈতিক পরিচয়ের আরেক নাম। প্রাক্তন তৃণমূল শিবির ছাড়ার পর ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দুই কেন্দ্র থেকে জিতে নিজের রাজনৈতিক প্রভাবের প্রমাণ দিয়েছেন হুমায়ুন কবীর। কিন্তু এবার জনসভার মঞ্চ থেকে তার একাধিক বিতর্কিত মন্তব্যকে ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিরোধীদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারির পাশাপাশি প্রশাসনকেও নিয়ে মন্তব্য করায় তীব্র বিতর্কের আবহ তৈরি হয়েছে।
শুক্রবার রেজিনগরের কাশীপুর এলাকায় আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে হুমায়ুন কবীর বলেন, বিজেপি সরকার গঠন করেছে, তাতে তাঁর আপত্তি নেই। তবে মুর্শিদাবাদে পরাজিত হয়েও কয়েকজন বিজেপি নেতা নিজেদের বিধায়কের মতো আচরণ করছেন বলে অভিযোগ তোলেন তিনি। সেই প্রসঙ্গেই হুঁশিয়ারি দিয়ে হুমায়ুন কবীর বলেন, ' মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কমান। নইলে আমি মুসলমানদের জড়ো করে যখন স্যাটাভাঙা মার শুরু করব, পালানোর রাস্তা থাকবে না। কেস দেবেন? ওরকম কেস আমাদের অনেক আছে।'
এরপর আরও কড়া সুরে হুমায়ুন কবীর বলেন, ' আমাদের সঙ্গে যদি বেশি পাঙ্গা নিতে যায়, আমার মাথা যেদিন গরম হয়ে যাবে, সেদিন আমি এসপি, চিফ মিনিস্টার এসব কিছু বুঝব না।আমরা রাজশক্তির বিরোধিতা করতে চাই না, সম্মান দিতে চাই। কিন্তু এখানে হেরেও যদি ওরা ঝামেলা বাঁধানোর চেষ্টা করে, তাহলে ছাড়ব না। আমি নিজেই নেতৃত্ব দেব।' এই মন্তব্য ঘিরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। বিরোধীদের অভিযোগ, একজন জনপ্রতিনিধির মুখে এ ধরনের বক্তব্য সামাজিক সম্প্রীতি ও আইনশৃঙ্খলার পক্ষে উদ্বেগজনক।
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের