নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - ভিনরাজ্যে শ্রমিককে অত্যাচার ও খুনের অভিযোগে উত্তাল হয়ে ওঠা বেলডাঙা কাণ্ডে এবার বড় মোড়। রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্কের মাঝেই এই ঘটনার তদন্তভার নিল জাতীয় তদন্তকারী সংস্থা NIA। শনিবার বেলডাঙায় পৌঁছাল NIA এর বিশেষ দল, আর তাতেই নতুন করে চাঞ্চল্য ছড়াল গোটা জেলায়।
শনিবার সকালে NIA এর আট সদস্যের একটি দল বেলডাঙায় পৌঁছে প্রথমেই স্থানীয় থানায় যান। সেখানে পুলিশ আধিকারিকদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন তারা। এই মামলায় NIA ইউএপিএ ধারা যুক্ত করেছে, যা ঘটনাটিকে আরও গুরুতর পর্যায়ে নিয়ে গেছে। উল্লেখ্য, ঝাড়খণ্ডে বেলডাঙার এক সংখ্যালঘু যুবকের মৃত্যুর খবর সামনে আসতেই গত ১৬ জানুয়ারি থেকে উত্তাল হয়ে ওঠে মুর্শিদাবাদের বেলডাঙা। উত্তেজিত জনতা শুরু করে জাতীয় সড়ক অবরোধ, ট্রেন অবরোধ। একাধিক জায়গায় চলে ভাঙচুর।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সোশ্যাল মিডিয়া পোস্ট ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার সঙ্গে যুক্ত মোট ৩৬ জনকে গ্রেফতার করে। যদিও গোটা বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন, 'কারা দাঙ্গা করেছে সবাই জানে।' একই সঙ্গে তিনি বেলডাঙার বিক্ষোভকারী সংখ্যালঘুদের ক্ষোভকে ‘বৈধ’ বলেও উল্লেখ করেন, যা কেন্দ্র-রাজ্য রাজনৈতিক তরজাকে আরও উসকে দেয়।
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের