নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সীমান্তের গুরুত্বপূর্ণ সংযোগকারী রাস্তায় নাকা চেকিং শুরু করল কেন্দ্রীয় বাহিনী-সহ পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গিয়েছে সন্দেশখালি থানা সংলগ্ন এলাকায়। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এলাকাকে দুষ্কৃতীমুক্ত রাখতে জেলা পুলিশকে সঙ্গে নিয়ে কড়া নজরদারি চালানো হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সামনেই বিধানসভা নির্বাচন। সুরক্ষার স্বার্থে রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে জোরদার তল্লাশি। বৃহস্পতিবার সকাল থেকে বাসন্তী হাইওয়ের সরবেড়িয়া ও ধামাখালি-সহ বিবিধ রুটে ব্যারিকেড করে অনুসন্ধান চালাচ্ছে উর্দিধারীরা। প্রতিটি সন্দেহভাজন গাড়িকে আটকে ভেতরে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি টাকি রোডের সাকচুড়া মোড়েও রুট মার্চ করতে দেখা গিয়েছে জওয়ানদের।

চেকিংয়ের পাশাপাশি নাগরিকদের সঙ্গে সরাসরি কথা বলছেন তাঁরা। পথচলতি মানুষ থেকে শুরু করে এলাকার দোকানদার-সকলের সঙ্গেই জনসংযোগ স্থাপন করে নির্ভয়ে এবং নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের আশ্বাস দিচ্ছেন। কোনো রকম প্ররোচনা বা ভয়ের কাছে নতি স্বীকার না করে গণতান্ত্রিক দাবি মেটানোর আহ্বান জানানো হচ্ছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, সীমান্ত অঞ্চলে কোনো অপ্রীতিকর সামগ্রী বা নগদ পাচার রুখতেই এই কড়াকড়ি।
এ প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানান, 'ভোটের সময় এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখা আমাদের প্রধান লক্ষ্য। সেই কারণেই বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে নাকা চেকিং ও রুট মার্চ করা হচ্ছে। সাধারণ মানুষ যাতে কোনো দ্বিধা ছাড়াই বুথে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তার সবরকম ব্যবস্থা করা হচ্ছে। কোনো রকম সন্দেহজনক গতিবিধি নজরে পড়লেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে'।
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
৩ ঘণ্টা লিফটে আটকে আতঙ্কিত যাত্রীরা, রেলের নিরাপত্তা ব্যবস্থায় উঠল প্রশ্ন
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের