নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - মতুয়া সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব হচ্ছে বারুণী স্নান। আগামী ১৬ মার্চ ঐতিহ্যবাহী বারুণী মেলায় বিপুল সংখ্যক ভক্তের সমাগমের সম্ভাবনা রয়েছে ঠাকুরনগরে। পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে একাধিক বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ।
রেল সূত্রে জানা গেছে, আগামী ১৫ মার্চ ০৫০৩০ নম্বর কাঠগোদাম থেকে ঠাকুরনগরের উদ্দেশ্যে একটি ট্রেন ছাড়বে। কাঠগোদাম থেকে ট্রেনটি রওনা দেবে এবং ঠাকুরনগরে পৌঁছাবে রাত ৮ টা ৪০ মিনিটে। পরদিন ০৫০২৯ নম্বর ঠাকুরনগর–কাঠগোদাম স্পেশাল সকাল ১০টা ২০ মিনিটে ঠাকুরনগর থেকে ছেড়ে ১৮ মার্চ সাড়ে ১১টা নাগাদ কাঠগোদাম পৌঁছবে।
এছাড়াও, ০৫৬০৪ নম্বর লামডিং থেকে থেকে বনগাঁ ১৫ মার্চ সকাল ৭টা ১০ মিনিটে লামডিং থেকে ছেড়ে সকাল ১১টায় ঠাকুরনগর পৌঁছবে এবং ১৯ মার্চ বিকেলে লামডিংয়ে ফিরবে। পাশাপাশি ০৫৪৬৪ নম্বর আলিপুরদুয়ার থেকে বনগাঁ ট্রেনটি ১৫ মার্চ রাতে আলিপুরদুয়ার থেকে ছেড়ে পরদিন বনগাঁ পৌঁছবে।
আরও কয়েকটি বিশেষ ট্রেনের মধ্যে রয়েছে জগদ্দলপুর থেকে ঠাকুরনগর এবং কৃষ্ণনগর থেকে ঠাকুরনগর। এই ট্রেনগুলি নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, বোলপুর-শান্তিনিকেতন, সাঁইথিয়া, রামপুরহাট, পাকুড় ও মালদহ টাউন-সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে দাঁড়াবে বলে জানা গেছে।
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ
রাস্তার এমন হাল দেখে এবার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা
কোনওভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা
সন্তানদের খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে দিকভ্রান্ত হয়ে ভাসছিল ট্রলার
২ সন্দেহভাজন মানবপাচারকারী আটক
সীমান্ত থেকে সুন্দরবন - ম্যানগ্রোভকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা
LIC-র উদ্যোগে কলকাতার সরকারি ও সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক স্কুলে শিবির, সহযোগিতার নির্দেশ স্কুলশিক্ষা দফতরের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের