নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - সরকারি ভাতা কেবল ব্যক্তিগত সুবিধার জন্য নয়। সমাজের প্রতিও কিছু ফিরিয়ে দেওয়া উচিত।এই মানবিক ভাবনার অনন্য নজর গড়ে তুললেন আমলাতলা গ্রামের এক দম্পতি। 'অন্নপূর্ণা যোজনা'র ভাতা পাওয়ার পর বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন। সাধারণ গৃহবধূ মমতা মাহাত ও তাঁর স্বামী লেলিন মাহাত।
স্থানীয় সূত্রে জানা গেছে , হোড়া থানার আমলাতলা গ্রামের বাসিন্দা লেলিন মাহাত পেশায় একজন সাইকেল আর মোটরসাইকেল মেকানিক। স্ত্রী মমতা মাহাত সাধারণ গৃহবধূ। নিম্নবিত্ত পরিবার হওয়া সত্ত্বেও তাদের মানসিকতা নজর কেড়েছে এলাকার বাসিন্দাদের । অধিকারের পাশাপাশি কর্তব্যের পাঠ স্বামীর মুখে শুনেই অনুপ্রাণিত হন মমতা। তার স্পষ্ট বক্তব্য, কাজ না করে সরকারি সাহায্য নেওয়া ঠিক নয়। পরদিন সকালেই স্বামীকে সঙ্গে নিয়ে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে যান মমতা। বর্ষার জল আর কাদায় স্কুল চত্বরের বিভিন্ন জায়গা নোংরা হয়ে গিয়েছিল। ঝোপঝাড় পরিষ্কার করা, জমে থাকা মাটি সরানো আর নালা পরিষ্কারের কাজে নেমে পড়েন ২জনে। শিক্ষক স্কুলে পৌঁছনোর আগেই গোটা চত্বর ঝকঝকে করে ফেলেন ওই দম্পতি। তবে তাদের সমাজসেবা শুধুমাত্র স্কুল পরিষ্কারের মধ্যেই সীমাবদ্ধ নয়। কখনও গ্রামের রাস্তায় লাগানো চারাগাছগুলির চারপাশে বেড়া দেন, কখনও সেগুলির পরিচর্যা করেন। লেলিন মাহাত বিভিন্ন জায়গা থেকে চারা এনে গ্রামের মানুষের মধ্যেও বিলি করেন। নিজের হাতেও রাস্তার ধারে একাধিক গাছ লাগিয়েছেন তিনি। সেই গাছগুলি বাঁচিয়ে রাখার দায়িত্বও নেন স্বামী-স্ত্রী ২জনে।
মমতা মাহাতের কথায়, “আমাদের কোনও নির্দিষ্ট দিন নেই। প্রতিদিন বাড়ির কাজ করি। যেদিন একটু সময় পাই, সেদিন সমাজের জন্য কিছু করার চেষ্টা করি।” লেলিন মাহাত বহু বছর ধরেই নীরবে মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। কারও রক্তের প্রয়োজন হলে তিনি ছুটে যান। গভীর রাতে জঙ্গলের রাস্তার মধ্যে কারও মোটরবাইক খারাপ হলেও ভরসা লেলিন। মাঝরাতেও গিয়ে গাড়ি মেরামত করে দিয়েছেন তিনি। সমাজসেবার কাজে ব্যস্ত থাকার কারণে অনেক সময় তার সাইকেলের দোকানও বন্ধ থাকে। কিন্তু এই নিয়ে সংসারে কখনও আপত্তি জানাননি স্ত্রী মমতা। স্বামীর প্রতিটি ভালো কাজে সঙ্গী হয়েছেন তিনি।
মমতার কথায়, “প্রকৃতি বাঁচলেই সমাজ বাঁচবে। আগামী প্রজন্মের কথা ভেবেই আমি কখনও আপত্তি করিনি। গাছের পরিচর্যার কাজে যতটা পারি, স্বামীকে সাহায্য করি।” ভাতা অধিকার, না সরকারি সাহায্য তা নিয়ে বিতর্ক রয়েছে। যোগ্য আর অযোগ্যদের প্রশ্নও উঠছে। সেই বিতর্কের আবহেই আমলাতলা গ্রামের এই গৃহবধূ তার স্বামীর উদ্যোগ অন্য বার্তা দিচ্ছে। সরকারি সহায়তা পাওয়ার পাশাপাশি সমাজের জন্য নিজের জায়গা থেকে কিছু করা নিঃশব্দে সেই দায়িত্বই পালন করে চলেছেন মমতা আর লেলিন মাহাত।
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ
রাস্তার এমন হাল দেখে এবার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা
কোনওভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা
সন্তানদের খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে দিকভ্রান্ত হয়ে ভাসছিল ট্রলার
২ সন্দেহভাজন মানবপাচারকারী আটক
সীমান্ত থেকে সুন্দরবন - ম্যানগ্রোভকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা
LIC-র উদ্যোগে কলকাতার সরকারি ও সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক স্কুলে শিবির, সহযোগিতার নির্দেশ স্কুলশিক্ষা দফতরের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের