6a1197b2ea704_WhatsApp Image 2026-05-23 at 17.32.13
মে ২৩, ২০২৬ বিকাল ০৫:৩৮ IST

বাড়ি ফেরার স্বপ্ন শেষ রাস্তার ধুলোয় ! ভুল রুটে বাস, প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

নিজস্ব প্রতিনিধি , নদীয়া - সবজি বিক্রি করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক সবজি ব্যবসায়ীর। মৃতের নাম সুনীল মণ্ডল , বয়স ৫৮ বছর। শনিবার করিমপুর নাটনা মোড় এলাকায় দ্রুতগতির একটি বাস তার বাইকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণনগর থেকে করিমপুর রাজ্য সড়কে ঘটনাটি ঘটে। প্রতিদিনের মতো এদিনও করিমপুর কিষাণ মানটিতে সবজি বিক্রি করতে গেছিলেন সুনীল। ফেরার সময় পিছন দিক থেকে আসা একটি বাবুয়া বাস ট্রাফিক নিয়ম না মেনে ভুল রুটে চলে যায়। অনুমান করা হচ্ছে, বাসের গতিবেগ অনেক বেশি হওয়ায় এই দুর্ঘটনাটি ঘটেছে।

অন্যদিকে মৃতের পরিবারের সদস্যরা দাবি করছেন, বেপরোয়া ভাবে বাসটি চালানোর জন্য এই ঘটনাটি ঘটেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ, ঘাতক বাস ও দুর্ঘটনাগ্রস্ত বাইকটি আটক করেছে। যদিও ঘটনার পর চালক পালিয়ে যায় বলে অভিযোগ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে করিমপুর থানার পুলিশ।

মৃতের ভাইপো সুমন মণ্ডল জানান, সকাল প্রায় ৫টা ২০ নাগাদ সবজি বিক্রি করতে বেরোয় কাকা। তারপরই পরিবারের কাছে দুর্ঘটনার খবর আসে। ঘটনাস্থলে এসে তাঁরা জানতে পারেন, ট্র্যাফিক নিয়ম না মেনে বাসটি সোজা এসে বাইকে ধাক্কা মারে। পরিবারের দাবি, বাসের খালাসিই গাড়ি চালাচ্ছিল। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবিতে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে পরিবার।

পাশাপাশি স্থানীয় এক বাসিন্দার অভিযোগ, নাটনা মোড়ের টার্নিংয়ে ভুল দিক দিয়ে ঢুকে পড়ে বাসটি। আচমকা ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়েন সুনীলবাবু। ধাক্কার জেরে রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।  এমনকি মৃতের পরিবারের জন্য যতটা সম্ভব আর্থিক সাহায্যেরও ব্যবস্থা করা প্রয়োজন।

আরও পড়ুন

জঙ্গলের মধ্যে নাবালিকাকে ধর্ষণ , অভিযুক্ত শনিবারিকে ঘরচার খাতায় ফেলার দাবিতে উত্তাল ঝাড়গ্রাম
আগস্ট ৩১, ২০২৬

নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের

সোনার দোকানে ঢুকে দাদাগিরি! সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে ব্যবসায়ী ও মহিলা কর্মীদের মারধরের অভিযোগ
আগস্ট ৩১, ২০২৬

সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত

লিফটেই ৩ ঘণ্টা বন্দি! শিশু-সহ একাধিক মহিলা যাত্রীকে ঘিরে আদ্রা স্টেশনে চাঞ্চল্য
আগস্ট ৩১, ২০২৬

৩ ঘণ্টা লিফটে আটকে আতঙ্কিত যাত্রীরা, রেলের নিরাপত্তা ব্যবস্থায় উঠল প্রশ্ন

চিনির দামে আগুন ! কালোবাজারি রুখতে জেলায় জেলায় প্রশাসনের অভিযান
আগস্ট ৩১, ২০২৬

মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা

বৃষ্টির রাতে ভেঙে পড়ল মাটির বাড়ি ! ঘুমের মধ্যেই বাবা-মেয়ের মৃত্যু
আগস্ট ৩১, ২০২৬

আহত পরিবারের আরও দুই সদস্য

আশ্রমে তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ মহারাজ ! ভাইরাল ভিডিও ঘিরে বিক্ষোভ কোচবিহারে
আগস্ট ৩১, ২০২৬

অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ

হাওড়ায় স্নিফার ডগের ইশারায় খুলল রহস্য ! ট্রলি ব্যাগ খুলতেই বেরোল ২২ কেজির বেশি গাঁজা
আগস্ট ৩১, ২০২৬

তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

কলা বোঝাই লরির ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-খালাসি
আগস্ট ৩০, ২০২৬

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ

২০ টাকার চাঁদা নিয়ে তুমুল অশান্তি! অনির্দিষ্টকালের জন্য বন্ধ মালদহ-নালাগোলা রুটের বাস পরিষেবা
আগস্ট ৩০, ২০২৬

যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি

নেহরুর মূর্তি উধাও! জঙ্গলে ফেলে দেওয়ার অভিযোগে তীব্র ক্ষোভ, ২৪ ঘণ্টার হুঁশিয়ারি কংগ্রেসের
আগস্ট ৩০, ২০২৬

রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা

পথ দুর্ঘটনায় জখম ষাঁড়ের চিকিৎসা নিয়ে প্রশ্ন , প্রশাসনের দ্বারস্থ ইসকন ভক্তরা
আগস্ট ৩০, ২০২৬

অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি

মণ্ডপের ভিতরে আমিষ খাবার নিয়ে যাওয়া যাবে না , দূর্গাপুজো নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের সুরে সুর মেলালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
আগস্ট ৩০, ২০২৬

যৌতুকের দাবিতে পুত্রবধূকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার শ্বশুর
আগস্ট ৩০, ২০২৬

মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ

ঘিয়ের মধ্যে মাছি, চারপাশে নোংরা! সেবক রোডে মাখন ভোগের কারখানায় হানা, সিল করল পুরসভা
আগস্ট ৩০, ২০২৬

সেবক রোডে এই অভিযান চালানো হয়

স্কুল-দেবালয়ের গা ঘেঁষেই ‘মদের বার’! রাতে বাড়ির দরজায় টোকা, রায়দিঘিতে আতঙ্ক
আগস্ট ৩০, ২০২৬

স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের