নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - SIR চূড়ান্ত তালিকার পর এবার উদ্বেগ বাড়াচ্ছে অতিরিক্ত ভোটার তালিকা। সোমবার মধ্যরাতে প্রকাশ পাওয়া অতিরিক্ত ভোটার তালিকাকে ঘিরে ক্রমশ উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। বারাসাতের দুই বিধানসভা কেন্দ্রে থেকে বাদ পড়েছে গোটা পাড়ার নাম।
সোমবার মধ্যরাতে অতিরিক্ত ভোটার তালিকা নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণের মধ্যে। সেই উদ্বেগের ছবি উঠে এসেছে বারাসাত কেন্দ্র থেকেও। বারাসাত বিধানসভার ২৭৫ ও ২৭৬ নম্বর বুথে বিচারাধীন থাকা ৬৮ জনের মধ্যে মাত্র চারজনের নাম নতুন করে ভোটার তালিকায় যুক্ত হয়েছে। বাকি ৬৪ জনের নাম বিয়োজনের তালিকায় চলে যাওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
তবে সবথেকে উদ্বেগের বিষয় হল বাদ যাওয়া ভোটারদের মধ্যে কেউ শারীরিকভাবে অসুস্থ, কেউ প্রতিবন্ধী, আবার কারও মস্তিষ্কজনিত সমস্যা রয়েছে। ফলে ভবিষ্যতে কীভাবে আবার ভোটার তালিকায় তাদের নাম ফিরিয়ে আনা যাবে, তা নিয়েও দিশাহীন হয়ে পড়েছেন অনেকেই।
বাদ যাওয়া ভোটারদের দাবি, ১৯৯৬ সালে আমরা বাংলাদেশ থেকে আসি। তারপর থেকে একাধিকবার ভোট দিয়েছিলাম। এমনকি হেয়ারিংয়ের সময় সমস্ত নথিপত্রও জমা দিয়েছিলাম। তারপরেও নাম নেই। মাত্র ৪ জনের নাম এসেছে বাকি সবার নাম বাদ দিয়ে দিয়েছে। এখন নাম না আসলে তো ভোটও দিতে পারবো না।
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের