নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বারাসাত মেডিকেল কলেজের চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভে সামিল হল বারাসাত সাংগঠনিক জেলার বিজেপি। চোখ চুরির ঘটনায় তোলপাড় রাজ্যের আবহেই বৃহস্পতিবার বিজেপি নেতা-অভিনেতা রুদ্রনীল ঘোষের উপস্থিতিতে কলেজের গেট আটকে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। বিক্ষোভে ব্যাপক উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে।
সম্প্রতি বারাসাত মেডিকেল কলেজে চোখ চুরির ঘটনা নিয়ে রাজ্যজুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনায় শাসক বিরোধী রাজনৈতিক তরজা তুঙ্গে। বিরোধী দলের অভিযোগ, রাজ্যে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে। এই আবহেই বারাসাত মেডিকেল কলেজের চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে পথে নামল বারাসাত সাংগঠনিক জেলার বিজেপি। বৃহস্পতিবার বারাসাত মেডিকেল কলেজ চত্বরে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি নেতা ও অভিনেতা রুদ্রনীল ঘোষ।
বিজেপি কর্মী সমর্থকেরা রীতিমতো কলেজের মূল গেট ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ বলেন, 'চোখ চোর অঙ্গ প্রচরকারীদের বাঁচানোর জন্য চোখের বদলে চাকরি দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করছে। অন্যান্য হাসপাতালের মতন এই হাসপাতালেও দুর্নীতি চলছে। পুলিশ চাইলেই এর জন্য কেস করতে পারে কিন্তু তারা করছে না। জানে করলেই তৃণমূল নেতাদের নাম জড়িয়ে যাবে।'
তিনি আরও বলেন, 'দুর্ভাগ্যজনক দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে তো হবেই। আর তার জন্যই আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি। রাতারাতি মর্গ বদলে দিল। কোন দুর্নীতি আর কত অঙ্গ প্রত্যঙ্গ বদল লুকাতে চাইছে তার জবাব সরকারকে দিতে হবে।'
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
৩ ঘণ্টা লিফটে আটকে আতঙ্কিত যাত্রীরা, রেলের নিরাপত্তা ব্যবস্থায় উঠল প্রশ্ন
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের