নিজস্ব প্রতিনিধি , নদীয়া - রাম মন্দিরের ভিত্তি স্থাপন করা হলো বাংলায়। অযোধ্যায় রাম মন্দিরের আদলে তৈরি হতে চলেছে নদীয়ায় রাম মন্দির। মহাকবি কৃত্তিবাসের জন্মভূমিতে তৈরি হতে চলেছে এই মন্দির। নদীয়ার মুকুটে যোগ হতে চলেছে নয়া পালক। দ্রুত রাম মন্দিরের কাজ শুরু হতে চলেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই মন্দির তৈরির কাজ শুরু হতে চলেছে। ১৫ বিঘা জমির ওপর এই মন্দির স্থাপিত হবে। নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়া চাপাতলা এলাকায় তৈরি হতে চলেছে রাম মন্দির। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করে ন্যাশনাল বিল্ডিং কন্সট্রাকশন কোম্পানির প্রতিনিধি দল। মন্দিরের গর্ব গৃহ থেকে শুরু করে বিভিন্ন তীর্থক্ষেত্র হতে চলেছে কৃত্তিবাসের স্থানে। টেরাকোটার কাজ হবে এই মন্দিরে। অযোধ্যার রাম মন্দিরের আদলে তৈরি করা হবে এই মন্দির। প্রাথমিক পর্যায়ে রিপোর্ট সংগ্রহ করে আধিকারিকরা। তারা জানান সবকিছু ঠিকঠাক থাকলে খুব দ্রুতই এই মন্দির তৈরির কাজ শুরু করা হবে।
এই ঘটনা প্রসঙ্গে, ন্যাশনাল বিল্ডিং কন্সট্রাকশনের আধিকারিক উত্তম পাল জানান, ১৫ বিঘা জমির উপর রাম মন্দির তৈরি হতে চলেছে। টেরাকোটার কাজ করা হবে। অযোধ্যা রাম মন্দিরের আদলে এই মন্দির তৈরি করা হবে। আমাদের সব ফরমালিটিস কমপ্লিট হয়ে গেলেই আমরা দ্রুত মন্দির তৈরির কাজ শুরু করে দেব।
এই ঘটনায় শান্তিপুরে প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য জানান, আমাদের রাম মন্দিরের সূচনা হয়ে গেছে। শ্রী কৃত্তিবাস রাম মন্দির ট্রাস্টের পক্ষ থেকে আমরা রাম মন্দির তৈরি করার পরিকল্পনা নিয়েছি। আমাদের টার্গেট ভারতবর্ষ থেকে কয়েক লক্ষ মানুষ তীর্থ করতে এখানে আসবে সেরকম ভাবে এখানে পরিকাঠামো তৈরি করা হবে।
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের