নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - বাংলাদেশি সন্দেহে হেনস্থার ঘটনা একাধিকবার সামনে এসেছে। এবার বাংলাদেশি সন্দেহে ট্রেন থেকে এক যুবককে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ সামনে আসছে। পরিচয় নিয়ে সংশয়, আর তার জেরেই চলন্ত ট্রেন থেকে এক যুবককে নিচে ফেলে দেওয়ার অভিযোগ উঠল দুই সহযাত্রীর বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আহত যুবকের নাম মানারুল শেখ। তিনি বেঙ্গালুরুতে শ্রমিকের কাজ করেন। সেখান থেকে হাওড়া হয়ে ট্রেনে করে নিজের বাড়ি ফিরছিলেন। অভিযোগ, ট্রেন চলাকালীন হঠাৎই দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার কাছে এসে পরিচয় জানতে চায় এবং তাকে বাংলাদেশি বলে সন্দেহ প্রকাশ করে। পরিস্থিতি জটিল হলে ওই ব্যক্তিরা মানারুলের কাছে পরিচয়পত্র হিসেবে প্যান কার্ড দেখতে চায়। মানারুল নিজের প্যান কার্ড দেখান, কিন্তু অভিযুক্তরা দাবি করে যে ওই কার্ডটি জাল।
এর পরেই কিছু বুঝে ওঠার আগেই চলন্ত ট্রেন থেকে তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেওয়া হয়। রেললাইনের ধারে রক্তাক্ত অবস্থায় মানারুলকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রাই পুলিশে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বেলদা থানার পুলিশ। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ওই যুবক।
আহত যুবক মানারুল শেখ জানান, ' আমাকে দেখে ওরা ভেবেছে বাংলাদেশি। প্রথমে প্যান কার্ড দেখতে চায়। সেটা দেখাই। বলে প্যান কার্ড নাকি ভুল। বলেই আমাকে ধাক্কা দিয়ে ট্রেন থেকে ফেলে দেয়। আমি বেঙ্গালুরু থেকে হাওড়ায় আসছিলাম। ওখান থেকে বাড়ি যেতাম।'
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের