নিজস্ব প্রতিনিধি , ঝাড়গ্রাম - বালি পাচার মামলার কিনারা করতে ফের সক্রিয় হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। মাসের শুরুতেই গোপীবল্লভপুরে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালায় ইডির বিশেষ টিম। জাল চালান ব্যবহার করে অবৈধ বালি তোলা ও বিক্রির অভিযোগেই এই অভিযান বলে জানা যায়।
সোমবার সকাল সকাল কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে গোপীবল্লভপুরে অভিষেক পাত্র ওরফে বিল্টুর বাড়িতে পৌঁছান ইডি আধিকারিকরা। তার বিরুদ্ধে বহুদিন ধরে অভিযোগ ছিল জাল চালানের সাহায্যে অবৈধভাবে বালি তোলা ও তা বিক্রির। কেশিয়াড়ি থানায় তার নামে সেই সংক্রান্ত মামলা থাকায় তদন্তের অংশ হিসেবেই তল্লাশিতে নামে ইডি। তল্লাশির সময় অভিষেক পাত্র বাড়িতে ছিলেন না। জানা যায়, তার বাবা ক্যান্সারের চিকিৎসার জন্য কলকাতার হাসপাতালে ভর্তি থাকায় সেও কলকাতায় আছে।
সোমবার সকাল থেকেই ব্যবসায়ীর বাড়ির চারদিক ঘিরে রেখেছিল কেন্দ্রীয় বাহিনী। তল্লাশি চলাকালীন ইডি আধিকারিকরা কোনও মন্তব্য করেননি। কী কী উদ্ধার হয়েছে বা পরিবারের সদস্যদের থেকে কোনও তথ্য পাওয়া গিয়েছে কিনা, তা নিয়েও কিছু জানায়নি তদন্তকারীরা। তবে অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে বালি পাচার সংক্রান্ত বেশ কিছু যোগসূত্র উদ্ধারের আশা করছেন ইডি আধিকারিকরা। কয়লা ও গরু পাচারের মতোই বালি পাচার মামলার দায়িত্বও সম্প্রতি ইডির হাতে এসেছে।
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের