নিজস্ব প্রতিনিধি , উত্তর দিনাজপুর - বাইক চুরির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ডালখোলায়। চার নাবালককে প্রকাশ্যে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠল এক বিজেপি নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
বৃহস্পতিবার রাতে ডালখোলা পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের একটি বাইক শোরুমের সামনে চারজন কিশোরকে সন্দেহজনক অবস্থায় দেখতে পান স্থানীয় কয়েকজন। অভিযোগ, বাইক চুরির সন্দেহে তাদের আটক করে বিজেপি কর্মী অর্জুন সরকার ও তার দলবল। এরপর প্রায় ১০-১২ জনের একটি দল চারজনকে রাস্তায় ফেলে বেল্ট দিয়ে এলোপাথাড়ি মারধর করে বলে অভিযোগ।
ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এক নাবালককে ধরে নির্মমভাবে বেল্ট দিয়ে মারধর করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে দ্রুত রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। আহত চারজনের মধ্যে একজনের অবস্থা খুবই গুরুতর।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, আইন নিজের হাতে তুলে নিয়ে নাবালকদের উপর বর্বর হামলা চালানো হয়েছে। অন্যদিকে পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। ঘটনায় প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের