নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - SIR প্রক্রিয়ায় উঠে এল চাঞ্চল্যকর অসঙ্গতি। পাঁশকুড়ায় এক মুসলিম ভোটারের বাবার নাম হিসেবে এক হিন্দু ব্যক্তির নাম যুক্ত থাকার ঘটনা ঘিরে প্রশ্ন উঠেছে যাচাই প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে। এই ঘটনাকে কেন্দ্র করে এবার AERO র ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশন। রাজ্যের সিইও দফতরের কাছে রিপোর্ট তলব।
SIR প্রক্রিয়ায় ইতিমধ্যেই শুনানি পর্ব শেষ হয়েছে এবং বর্তমানে চলছে স্ক্রুটিনি বা তথ্য যাচাইয়ের ধাপ। এই পর্যায়েই বিভিন্ন অসঙ্গতি ধরা পড়ছে পর্যবেক্ষকদের নজরে। তেমনই একটি ঘটনায় পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার এক ভোটারের তথ্য পরীক্ষা করতে গিয়ে দেখা যায়- ওই ভোটারের নাম শেখ রইস আলি। কিন্তু তার বাবার নাম হিসেবে ভোটার তালিকায় উল্লেখ রয়েছে ভুবনচন্দ্র বেরা। এমনকি তার মা ও স্ত্রী সকলের নামেই পদবী রয়েছে বেরা।
পর্যবেক্ষকদের মতে, ধর্ম আলাদা হওয়া অস্বাভাবিক নয়, কারণ কোনও ব্যক্তি আইনত ধর্ম পরিবর্তন করতে পারেন। তবে প্রশ্ন উঠেছে, পর্যাপ্ত নথিপত্র বা যাচাই ছাড়াই কীভাবে একজন AERO ওই লিঙ্ক অনুমোদন করলেন এবং তা ভোটার তালিকায় আপলোড করলেন। এই বিষয়টি রোল অবজার্ভারের সুপার-চেকিংয়ে ধরা পড়ে, যা প্রশাসনের নজর কাড়ে।
রাজ্যের সিইও দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, এমন গুরুত্বপূর্ণ তথ্য যাচাইয়ের ক্ষেত্রে যথাযথ নথি ও প্রমাণ খতিয়ে দেখা বাধ্যতামূলক। কিন্তু সংশ্লিষ্ট ক্ষেত্রে সেই প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়েই প্রশ্ন উঠছে। এই ঘটনার বিস্তারিত রিপোর্ট ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের কাছে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের