নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - বাবা ছেলে দু’জনেরই হাঁটার ক্ষমতা নেই। সংসারে উপার্জন বলতে দিনমজুর স্ত্রী। এতদিন প্রতিবন্ধী ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার সহ রেশনের সামান্য সহায়তায় কোনওরকমে চলছিল ৩ জনের সংসার। কিন্তু একে একে বন্ধ হয়েছে সরকারি আর্থিক সাহায্য। এবার বন্ধ রেশনও। ফলে কার্যত অনাহারের মুখে পুরুলিয়ার হুড়ার পখুরিয়া গ্রামের চক্রধর মাহাতোর পরিবার।
৪৯ বছরের চক্রধর মাহাতোর ছোটবেলা থেকেই ২ পায়ে সমস্যা। শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও ইতিহাসে মাস্টার্স করার পাশাপাশি ডিএলএড প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। প্রাথমিক স্কুলে শিক্ষকতার স্বপ্ন থাকলেও চাকরি পাননি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার ২ পায়ের সমস্যা আরও বেড়েছে। চক্রধরের ১০ বছরের ছেলে সায়নের শরীরেও একই ধরনের সমস্যা দেখা দিতে শুরু করেছে। সে তৃতীয় শ্রেণির ছাত্র। প্রতিদিন স্কুলে যাতায়াতের জন্য তাকে সাহায্য করেন স্কুলের শিক্ষক মন্টু মাহাতো। মোটরবাইকে করেই সায়নকে স্কুলে নিয়ে যান তিনি।
এতদিন চক্রধরের মানবিক ভাতা হিসেবে পাওয়া ১০০০ টাকা তার ছেলেই পেত। স্ত্রী ছন্দারানি মাহাতো পেতেন লক্ষ্মীর ভাণ্ডারের ১৫০০ টাকা। সবমিলিয়ে ৩৫০০ টাকা সহ সরকারি রেশনের চাল গমেই চলত সংসার। রাজনৈতিক পালাবদলের পর একে একে বন্ধ হয়ে যায় সেই আর্থিক সাহায্য। চলতি মাসে রেশন দোকানে গিয়ে চক্রধর জানতে পারেন, তাদের ডিজিটাল PHH রেশন কার্ডও বন্ধ হয়ে গেছে। ব্লক খাদ্য দফতরে যোগাযোগ করেও সমস্যার সমাধান হয়নি। প্রশাসনিক নথিতে চক্রধরের নামে প্রায় ৫ একর জমি থাকার তথ্য থাকায় ‘সিস্টেম’ থেকেই রেশন কার্ড বাতিল হয়েছে বলে খাদ্য দফতর সূত্রে জানা গেছে। যদিও চক্রধরের দাবি, তাদের মাত্র ৩ বিঘা বৃষ্টি নির্ভর কৃষিজমি রয়েছে। তার প্রশ্ন, ২ পায়ে হাঁটতেই যার সমস্যা, তিনি কীভাবে ৫ একর জমি চাষ করবেন।
রেশন বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে আধপেটা খেয়ে দিন কাটছে পরিবারের। পরিস্থিতিতে বাধ্য হয়ে শুক্রবার জং ধরা ট্রাইসাইকেল চালিয়ে হুড়া বিডিও অফিসে পৌঁছন চক্রধর। স্ত্রী দিনমজুরের কাজে বেরিয়েছেন, আর ছেলে দুপুরের খাবারটুকু যাতে পায়, তাই তাকে স্কুলে রেখে এসেছেন বলে জানান তিনি। চক্রধরের আবেদন, দ্রুত তাদের রেশন সহ সরকারি সাহায্য ফিরিয়ে দেওয়া হোক। হুড়ার বিডিও শিলাদিত্য জানা জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখতে খাদ্য পরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন পাড়া কেন্দ্রের বিধায়ক নদিয়ারচাঁদ বাউড়ি।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের