নিজস্ব প্রতিনিধি , বীরভূম - রাজনীতি থেকে শতহস্ত দূরে ছিলেন ছেলে। বাবার পথ অনুসরণ না করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবেই নিজের জগৎ তৈরি করেছিলেন শতদল বন্দ্যোপাধ্যায়। রবিবার আশিস বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু শুধু পরিবারকেই ভেঙে দেয়নি, বাবার শেষ ইচ্ছার সামনে দাঁড় করিয়ে দিয়েছে একমাত্র ছেলে শতদলকেও। প্রশ্ন উঠছে, বাবার নিষেধ অমান্য করে কি এবার রাজনীতির ময়দানে পা রাখবেন তিনি?
ছাত্রাবস্থা থেকেই রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। শিক্ষকতা ছিল তার পেশা। মানুষের জন্য কাজ করার আরেকটি পথ হিসেবেই বেছে নিয়েছিলেন রাজনৈতিক জীবন। পাঁচবারের বিধায়ক, রাজ্যের মন্ত্রী এবং বিধানসভার ডেপুটি স্পিকারের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও সামলেছেন তিনি। কিন্তু জীবনের শেষ অধ্যায়ে এসে সেই রাজনৈতিক জীবন নিয়েই তৈরি হয়েছিল গভীর আক্ষেপ। তার লেখা সুইসাইড নোটে রাজনীতিতে আসাকে ভুল বলে উল্লেখ করার কথা সামনে এসেছে। একইসঙ্গে ছেলেকে রাজনীতি থেকে দূরে রাখার ইচ্ছার কথাও নাকি জানিয়েছিলেন তিনি।
বাবার সেই ইচ্ছাকে সম্মান করেই এতদিন রাজনীতি থেকে দূরে ছিলেন শতদল। কলকাতায় বহুজাতিক সংস্থায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত তিনি। স্ত্রী, সন্তানদের নিয়ে তার সংসার। শনিবার রাতেও ভিডিও কলে বাবার সঙ্গে কথা হয়েছিল তার। শুধু শতদল নন, তার সন্তানরাও দাদুর সঙ্গে কথা বলেছিল। রবিবার সকালে আশিসবাবুর মৃত্যুর খবর পেয়েই কলকাতা থেকে রামপুরহাট ছুটে যান শতদল ও তার পরিবার। শোকস্তব্ধ শতদলের পাশে দাঁড়ান দলের একাধিক নেতা-কর্মী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ফোনে তার সঙ্গে কথা বলে সমবেদনা জানান এবং পাশে থাকার আশ্বাস দেন।
এরপরই স্বাভাবিকভাবেই সামনে আসে শতদলের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন। বাবার সুইসাইড নোটে যদি সত্যিই ছেলেকে রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ থেকে থাকে, তবে সেই ইচ্ছা কি তিনি বজায় রাখবেন? শতদলের উত্তরেও আপাতত স্পষ্ট কোনও সিদ্ধান্ত নেই। তার কথায়, 'বাবা কোনওদিন চাইতেন না, আমি রাজনীতি করি। বারবার সেকথা বলতেন। আমিও রাজনীতি থেকে শতহস্ত দূরে থাকতাম।' ভবিষ্যতে রাজনীতিতে আসবেন কি না, সেই প্রশ্নে তার সংযত জবাব, 'এটা বলার মতো মানসিক অবস্থা আমার এখন নেই। বাবা তো চাইতেন না। তবে ভবিষ্যতে কী হবে, কিছু বলা যায় না।'
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের