নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - অভয়া-কাণ্ডের পুনর্তদন্তে বড়সড় অগ্রগতি। ওড়িশা থেকে ট্রানজিট রিমান্ডে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে খড়দহ থানায় নিয়ে আসে পুলিশ। আর সেই সময়ই থানায় পৌঁছলেন অভয়ার বাবা শ্মশানঘাটে সেই রাতে ঠিক কী ঘটেছিল, তা নিয়ে গোপন জবানবন্দি দিতে। অন্যদিকে নির্মলের গ্রেফতারির খবর ছড়াতেই থানার বাইরে উচ্ছ্বাসে ফেটে পড়েন একদল মানুষ। ডিজে বাজিয়ে নাচ থেকে শুরু করে অভিযুক্তকে লক্ষ্য করে ডিম ও জুতোর মালা ছোড়ার অভিযোগ চরম উত্তেজনা ছড়ায় খড়দহে।
অভয়া-কাণ্ডে পুনর্তদন্তের নির্দেশের পর থেকেই শ্মশানঘাটের ঘটনাকে ঘিরে তদন্তে জোর দিয়েছে পুলিশ। গত ৯ আগস্ট, অভয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে পানিহাটির অনুষ্ঠানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুনর্তদন্তের নির্দেশ দেন। পাশাপাশি, অভয়ার সৎকারের সময় শ্মশানঘাটে ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখার জন্য ব্যারাকপুরের সিপিকে নির্দেশ দেওয়া হয়। এরপরই অভয়ার বাবার অভিযোগের ভিত্তিতে নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায় এবং সোমনাথ দের বিরুদ্ধে FIR দায়ের করা হয়। অভিযোগ দায়েরের মাত্র দু’দিনের মধ্যেই ওড়িশা থেকে নির্মল ঘোষকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় অভয়ার প্রতিবেশী সঞ্জয় মুখোপাধ্যায়কেও।
শুক্রবার নির্মল ঘোষ এবং সঞ্জয় মুখোপাধ্যায়কে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয়। তবে তার আগে খড়দহ থানার বাইরে তৈরি হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। পুলিশকর্মীরা আগেই আশঙ্কা করেছিলেন, আদালতে নিয়ে যাওয়ার সময় পরিস্থিতি বেগতিক হতে পারে। সেই কারণে নির্মল ঘোষকে হেলমেট পরিয়ে থানার বাইরে আনা হয়। কিন্তু তাতেও বিক্ষোভকারীদের আটকানো যায়নি বলে অভিযোগ। থানার সামনে জড়ো হওয়া জনতার একাংশ নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোড়ে।
এদিকে, অভয়ার বাবা থানায় পৌঁছে শ্মশানঘাটের ঘটনার বিষয়ে গোপন জবানবন্দি দেন। তদন্তকারীদের কাছে তার বক্তব্য এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ঠিক কী ঘটেছিল সেই রাতে, কারা সেখানে উপস্থিত ছিলেন এবং সৎকারের সময় কোনও অনিয়ম হয়েছিল কি না সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। নির্মল ঘোষ ও সঞ্জয় মুখোপাধ্যায়ের গ্রেফতারিতে সন্তোষ প্রকাশ করেছেন অভয়ার মা। সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। পাশাপাশি, অভয়ার বাবা-মায়ের নিরাপত্তা আরও বাড়ানো হচ্ছে বলেও জানা গেছে।
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের