নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - চ্যাংড়াবান্ধায় শুভেন্দু অধিকারীর সংকল্প যাত্রার আগে অস্থায়ী মঞ্চ তৈরিকে ছড়াল তীব্র উত্তেজনা। ট্রাকের ওপর তৈরি মঞ্চ রাখতে পুলিশের বাধা নিয়ে বিজেপি ও পুলিশের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়। হাইকোর্টের অনুমতি পেয়েও অসহযোগিতার অভিযোগ তুলেছে বিজেপি।
শনিবার চ্যাংড়াবান্ধা বাইপাস থেকে ভিআইপি মোড় পর্যন্ত আড়াই কিলোমিটারের সঙ্কল্প যাত্রা ও সভা করার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সেই সভার জন্য একটি ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ তৈরি হচ্ছিল। অভিযোগ, মঞ্চ লাগানোর জন্য ট্রাকটিকে ভিআইপি মোড় সংলগ্ন রাস্তায় রাখতেই পুলিশ আপত্তি জানায়। পুলিশের দাবি, হাইকোর্ট ট্রাফিক সচল রাখার নির্দেশ দিয়েছে, তাই ওই জায়গায় ট্রাক রেখে রাস্তা আটকে দেওয়া যাবে না।
এই বিষয়কে কেন্দ্র করে বিজেপির জেলা সাধারণ সম্পাদক দধিরাম রায় ও পুলিশ আধিকারিকদের মধ্যে শুরু হয় তুমুল বাকযুদ্ধ। পুলিশ ট্রাক সরাতে বললে বিজেপি নেতা তা সরাতে অস্বীকার করেন। কথার ঝাঁজ বেড়ে গিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে। বিজেপি নেতার অভিযোগ, এটাই প্রথম আমাদের হাইকোর্টে যেতে হল অনুমতির জন্য।' উত্তরে পুলিশ জানান, 'ওটা আপনার ব্যাপার।' মুহূর্তেই সুর চড়ান বিজেপি নেতা,'আপনার বাপের জমিদারি নাকি? মিটিং করতে দেবেন না?' পুলিশ পাল্টা জানান, 'মিটিং করতে দেব না কেন? করুন।'
বিজেপি অভিযোগ করেছে, পুলিশ সবরকমভাবে অসহযোগিতা করছে যাতে শুভেন্দুর সংকল্প যাত্রা বিঘ্নিত হয়। তাদের দাবি, বহুবার আবেদন করেও প্রশাসনের অনুমতি মেলেনি, বাধ্য হয়েই হাইকোর্টের শরণাপন্ন হতে হয়েছে। যদিও পুলিশের বক্তব্য, হাইকোর্টের নির্দেশ মেনেই সভা হবে। ট্রাফিক যাতে ব্যাহত না হয়, সেই কারণেই ট্রাক রাখতে বাধা দেওয়া হয়েছে।
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের