নিজস্ব প্রতিনিধি , নদীয়া - মৌমাছি পালন প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজন করল বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়ন। ইন্দ তিবেতান বর্ডার পুলিশকে এই প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা নিল বিএসএফ। অনুষ্ঠানটি আয়োজিত হয় ভারত বাংলাদেশ-সীমান্তবর্তী কাঁদিপুর বিওপিতে। প্রায় দুই ঘণ্টার এই প্রশিক্ষণ শিবিরটির আয়োজন করেন কল্যানী বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ের প্রফেসর ডক্টর মালবিকা দেবনাথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয়রাও।

সূত্রের খবর , প্রশিক্ষণ শিবিরই চলবে ৩রা নভেম্বর থেকে আগামী ৭ই নভেম্বর অবধি। সকাল থেকেই অনুষ্ঠান ঘিরে ব্যস্ততা ছিল তুঙ্গে। সবমিলিয়ে ৫৯ সৈনিক অংশগ্রহণ করেন এই প্রশিক্ষণ কেন্দ্রে। ভিডিওগ্রাফির মাধ্যমে মৌমাছি পালনের অনুশীলন দেওয়া হয় অফিসারদের। সবটা বিস্তারিতভাবে সৈনিকদের বোঝান মালবিকা দেবনাথ নিজেই। আইটিবিপি সেনারাও এই উদ্যোগে যথেষ্ট সন্তুষ্ট।

মালবিকা দেবনাথ জানিয়েছেন , "এর আগে আরও তিন থেকে চারবার এই কর্মসূচি আয়োজন করা হয়েছে। আজকে তার প্রথমদিন। এখানে থিওরি প্রাকটিক্যাল দুটো বিষয়ই দেখানো হবে যাতে সেনারা নিজ নিজ জায়গায় গিয়ে সেই কাজে সফল হতে পারেন। সত্যি বলতে এই কর্মসূচি আগে আয়োজন করে অনেক সুবিধে হয়েছে সেনাদের। তারা প্রত্যেকে মন দিয়ে প্রশিক্ষণ নেওয়ার পর নিজ নিজ জায়গায় গিয়ে এই কাজে সফল হয়েছেন। এটা আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি।"

বিএসএফের সিও সুজিত কুমার বলেন , "গত দু'বছর ধরে এই প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজন করা হচ্ছে। সত্যি বলতে এরা অনেক উন্নতি করেছে। প্রশিক্ষণের মানও খুব ভাল যার ফলে সেনাদের অনেক সুবিধে হচ্ছে। এখন থেকে প্রশিক্ষণ নেওয়ার পর আমরা নির্দিষ্ট জায়গায় গিয়ে এর পরীক্ষা করব। সেই পরীক্ষায় সফল হলেই ভাবব সেনারা এখান থেকে কিছু শিখতে পেরেছে। তবে এই প্রশিক্ষণ কেন্দ্র খুব সুন্দরভাবে আয়োজন করা হয় , ভবিষ্যতেও হবে। আজকে সবে প্রথমদিন। এখনও অনেককিছু শেখার বাকি আছে।"
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের