নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - রাজ্যজুড়ে ভোটের রণদামামা বেজে গেছে। এই নির্বাচনী আবহে বাংলা জয়ে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। রাজ্যে ভোট ঘোষণার পর বৃহস্পতিবার দ্বিতীয়বারের জন্য বঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথম দফার ভোটের আগে তিনি বঙ্গবাসীর উদ্দেশ্যে পরিবর্তনের ডাক দিয়ে একাধিক প্রতিশ্রুতি তুলে ধরেন।
বৃহস্পতিবার রাজ্যে দ্বিতীয়বারের মতো সফরে এসে হলদিয়ার সভা থেকেই মোদি বিজেপির পক্ষে জনসমর্থন চেয়ে ছয়টি ‘গ্যারান্টি’ ঘোষণা করেন। তিনি বলেন, ' রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে এবং সাধারণ মানুষের মধ্যে ভয়ের পরিবর্তে ভরসার পরিবেশ তৈরি করা হবে।'
মোদির ঘোষিত গ্যারান্টি গুলোর মধ্যে রয়েছে, সরকারি ব্যবস্থাকে জনসাধারণের কাছে আরও জবাবদিহিমূলক করা, দুর্নীতি ও নারীদের ওপর অত্যাচার সংক্রান্ত সমস্ত ফাইল পুনরায় খোলা, এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। তিনি স্পষ্ট করে বলেন, দুর্নীতির সঙ্গে যুক্ত কেউ সে মন্ত্রী হোক বা নেতা আইনের হাত থেকে রেহাই পাবে না।
এদিন সভামঞ্চ থেকে অনুপ্রবেশ ইস্যুতে ফের একবার সুর চড়ান মোদি। তিনি কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেন, ' দেশে শরণার্থীরা সংবিধান অনুযায়ী সাহায্য পাবেন। তবে দেশ থেকে অনুপ্রবেশকারীদের বেছে বেছে বার করা হবে।' সপ্তম পে কমিশন নিয়ে মোদি বলেন, ' বিজেপি সরকার গঠনের পরই সরকারি কর্মচারীদের জন্য সপ্তম কমিশন পে গঠন করা হবে। সকল সরকারি কর্মচারি পদ্মফুলে ভোট দিন।'
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের