নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দ্বিতীয় দফা নিবার্চনে বাকি আর মাত্র ১০ ঘণ্টা। ভোটের আগের দিনেই শেষ মুহূর্তে ভবানীপুর কেন্দ্রকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বিরোধী শিবির। নকল আঙুল ব্যবহার করে ভোটে কারচুপির ছক কষা হয়েছে বলে দাবি করে সরব হলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। ভোটের প্রাক্কালে এই ধরনের বিস্ফোরক অভিযোগে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে ভবানীপুরে।
মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, ভবানীপুরে তৃণমূল কাউন্সিলর দেবলীনা বিশ্বাস সাড়ে ৭০০টি ‘নকল আঙুল’ কিনেছেন ভোটে কারচুপির উদ্দেশ্যে। তার বক্তব্য, ' সাড়ে ৭০০ নকল আঙুল কিনেছেন ৭৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। করতে দেব না। নিকৃষ্ট মানের ভোট চোর। ধরা পড়ে গিয়েছে। পারবে না করতে।’
বিজেপি প্রার্থীর আরও দাবি, ' ভবানীপুর কেন্দ্রে BLO-রা বাড়ি বাড়ি যে বুথ স্লিপ দিয়েছেন, সে রকম ৩,৮১০টি স্লিপ ফেরত এসেছে। সংশ্লিষ্ট ভোটারদের কাছে পৌঁছোনো যায়নি। কারা সেই ভোটার, তার তালিকা বিজেপির বুথ এজেন্টদের দেওয়া হয়েছে।' এদিন ফের একবার মমতাকে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন, ' মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় এখন সময়ের অপেক্ষা। ৪ তারিখ শেষ পর্যায়ের গণনা পর্যন্ত তৃণমূলকে কী ভাবে ছোটাতে হয়, আমি জানি।'
বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর এই বক্তব্যকে ঘিরে স্বাভাবিক ভাবে রাজনৈতিক মহলে বেশ শোরগোল ফেলেছে। যদিও এর পাল্টা জবাব দিয়েছে শাসক শিবির। দলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, ' শোচনীয় পরাজয়ের আশঙ্কায় শুভেন্দু অধিকারীর মাথা খারাপ হয়ে গিয়েছে। তর্কের খাতিরে ধরে নিলাম নকল আঙুল পরে কেউ ভোট কারচুপি করতে এল। এজেন্টরা তো দেখবেন কারা ভোট দিতে আসছেন। এই অভিযোগ অবাস্তব শুধু নয়, অদ্ভুতও। শুভেন্দুর মাথার কিছু গন্ডগোল হয়েছে। ভোট হয়ে গেলে তিনি যেন মানসিক চিকিৎসা করান।'
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের