নিজস্ব প্রতিনিধি , নদীয়া - বড়মার পর এবার বড়শ্যামা। জগদ্ধাত্রী পুজোর পর নদীয়ার মানুষ মেতেছে বড়শ্যামার পুজোয়। নবদ্বীপের তেঘরী পাড়ার এই পুজো এবছর পদার্পণ করল ৩০৮ তম বর্ষে। বড়শ্যামা পুজোর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল, এখানে জনসাধারণের কাছ থেকে কোনো চাঁদা নেওয়া হয় না। "দি ট্রাস্টিস অব বড়শ্যামা মাতা" নামক একটি ট্রাস্টি ফান্ড থেকেই প্রতি বছর পুজোর সমস্ত আয়োজন করা হয়।
কথিত আছে , ১৭১৮ খ্রিস্টাব্দে তন্ত্রসাধক ভৃগুরাম সদ্ধান্ত এই পুজোর প্রবর্তন করেন। ২৯ ফুট উচ্চতা বিশিষ্ট এই বড়শ্যামা মাতার পুজো শুধুমাত্র রাস পূর্ণিমায় অনুষ্ঠিত হয়। সারা বছর মায়ের ঘটে পুজো হয়, তবে রাস পূর্ণিমার দিনই মূল প্রতিমা নির্মাণ করে পুজো সম্পন্ন করা হয়। প্রথমদিকে এই পুজো সম্পূর্ণ পারিবারিক থাকলেও বর্তমানে সার্বজনীন রূপ পেয়েছে। ১৯৮৪ সালে প্রায় ৮০,০০০ টাকা ব্যয় করে বর্তমান মন্দিরটি নির্মিত হয়েছে।
পুজো কমিটির সদস্য অলোক কুমার চট্টপাধ্যায় জানিয়েছেন,'আমাদের মাকে এখানে তন্ত্র মতে পুজো করা হয়। পুজো শুরু হয় ৮.৩০ থেকে , শেষ হয় ৪.০০ । তারপর হয় ভক্তদের প্রসাদ বিতরণ। বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষ আসেন, মায়ের পুজোর সামিল হন। এখানে প্রতিমাকে প্রায় ৮০ থেকে ৯০ লক্ষ টাকার গয়নার সাজে সাজানো হয়। আমাদের এখানে মাকে যেভাবে নিরঞ্জন করা হয়, ঠিক সেই ভাবেই নৈহাটির মাকেও নিরঞ্জন করা হয়'।
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের