নিজস্ব প্রতিনিধি , বীরভূম - বড়দিন ও শীতের ছুটির আমেজ শুরু হতেই পর্যটকদের অন্যতম গন্তব্য হয়ে উঠেছে বীরভূমের অন্যতম সতীপীঠ বক্রেশ্বর। ২৫ শে ডিসেম্বরের প্রাক্কালে বীরভূমের এই পবিত্র তীর্থক্ষেত্রে এখন তিল ধারণের জায়গা নেই। পুণ্যার্থী থেকে শুরু করে সাধারণ পর্যটক,সকলের ভিড়ে মুখরিত মন্দির চত্বর ও উষ্ণ প্রস্রবণ এলাকা।

স্থানীয় সূত্রের খবর , ৫১ সতীপীঠের অন্যতম এই স্থানটি হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র। এখানে আদি শক্তি ও ভগবান শিবের আরাধনায় প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে। তবে বড়দিনের ঠিক আগে এই ভিড় কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। কেবল ধর্মীয় কারণেই নয়, শিক্ষামূলক ভ্রমণের জন্যও বক্রেশ্বর এখন জনপ্রিয়। বীরভূম ও পার্শ্ববর্তী জেলার বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীরা দল বেঁধে এই ঐতিহাসিক ও ভৌগোলিক গুরুত্বসম্পন্ন স্থানটি পরিদর্শনে আসছে। উষ্ণ প্রস্রবণের প্রাকৃতিক বিস্ময় এবং মন্দিরের স্থাপত্যশৈলী দেখার পাশাপাশি শীতের রোদ গায়ে মেখে সপরিবারে চড়ুইভাতি করতেও বহু মানুষকে দেখা যাচ্ছে।
সব মিলিয়ে উৎসবের মরসুমের আগেই বক্রেশ্বর ধাম এখন জমজমাট। স্থানীয় ব্যবসায়ীদের মুখেও খুশির হাসি ফুটেছে। প্রশাসনের পক্ষ থেকে ভিড় সামলাতে এবং নিরাপত্তা বজায় রাখতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। ২৫ শে ডিসেম্বর এবং নতুন বছরের শুরুতে এই ভিড় আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের