নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - টানা বৃষ্টিতে ক্রমেই ভয়াবহ হচ্ছে পটাশপুরের পরিস্থিতি। রাস্তা ডুবে সেই জল হু হু করে ঢুকে পড়ছে গ্রামের ভিতরে। ইতিমধ্যেই একাধিক বাড়িতে জল ঢুকে পড়ায় ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়েছেন বাসিন্দারা। নদীর জলস্তর বাড়তে থাকায় নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পটাশপুর ১ নম্বর ব্লকের নৈপুর, গোপালপুর, গোকুলপুর সহ বিস্তীর্ণ এলাকায় টানা বৃষ্টির জেরে জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে। কোথাও রাস্তার ওপর জল জমে তা ঢুকে পড়ছে গ্রামের ভিতরে, আবার কোথাও বসতবাড়ির উঠোন পেরিয়ে ঘরের মধ্যেও ঢুকেছে জল।
বাড়িতে জল ঢুকে পড়ায় বহু পরিবারকে নিরাপদ জায়গায় সরে যেতে হচ্ছে। পাশাপাশি চাষের জমিও জলের তলায় চলে যাওয়ায় ব্যাপক ফসলহানির আশঙ্কা তৈরি হয়েছে। ফলে একদিকে বাড়িঘর বাঁচানোর চিন্তা, অন্যদিকে চাষের ক্ষতি , দুইয়ের জেরে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার মানুষ।
সবচেয়ে বেশি সমস্যা তৈরি হয়েছে পটাশপুর-বালিচক রাজ্য সড়কে। রাস্তার ওপর কোমরেরও বেশি জল জমে যাওয়ায় ব্যাহত হয়েছে যান চলাচল। বাধ্য হয়ে ট্রাক্টর, চারচাকা, বাইকে ঝুঁকি নিয়ে জল পারাপার করছেন স্থানীয়রা। ফলে যেকোনও সময় দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়েছে।
টেপরপাড়া এলাকাতেও একই ছবি। রাস্তা ডুবে যাওয়ায় জল ঢুকছে গ্রামের ভিতরে। জলস্তর ক্রমশ বাড়তে থাকায় নদী-সহ নিচু এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বাড়ছে।
এরই মধ্যে কেলেঘাই নদীর জলও দ্রুত বাড়ছে। ২০২১ সালের ভয়াবহ বন্যার স্মৃতি এখনও পটাশপুরবাসীর মনে তাজা। ফলে নদীর জলস্তর আরও বাড়লে ফের সেই পরিস্থিতি তৈরি হতে পারে কিনা, তা নিয়ে আশঙ্কায় রয়েছেন স্থানীয়রা। পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন সহ সেচ দফতর। বাঁধ রক্ষায় সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে জানা গেছে। তবে নদীর জলস্তর আরও বাড়লে পরিস্থিতি কোন দিকে যায়, এখন সেদিকেই নজর পটাশপুরবাসীর।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের