নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তারাতলার ধ্বংসস্তূপে জীবন খোঁজার লড়াই যখন চরম পর্যায়ে, তখনই নতুন বাধা হয়ে দাঁড়াল প্রকৃতির রুদ্ররূপ। ভরদুপুরে আচমকা কালো মেঘে ঢেকে গেল আকাশ, শুরু হল প্রবল বৃষ্টি ও বজ্রপাত। কমে গেল দৃশ্যমানতা, ব্যাহত হয় উদ্ধারকাজ। তবুও ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে যাচ্ছেন সেনা, এনডিআরএফ ও রাজ্যের উদ্ধারকারী দল।
বুধবারের ভয়াবহ দুর্ঘটনার পর থেকেই তারাতলায় চলছে টানা উদ্ধার অভিযান। বৃহস্পতিবার সকালেও কোনও বিরতি ছাড়াই কাজ চালিয়ে যান উদ্ধারকারীরা। ধ্বংসস্তূপের বিভিন্ন অংশে মোট দশটি জায়গায় ভার্টিকাল ড্রিলের মাধ্যমে অনুসন্ধান শুরু হয়। ব্যবহার করা হয় অত্যাধুনিক উদ্ধার সরঞ্জাম ও সেন্সর প্রযুক্তি, যাতে দ্রুত চিহ্নিত করা যায় ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের অবস্থান।
কিন্তু দুপুর গড়াতেই আবহাওয়া বদলে যায়। প্রায় দুপুর ২ টো নাগাদ আচমকা আকাশ কালো করে নামে প্রবল বর্ষণ। সঙ্গে শুরু হয় ঘনঘন বজ্রপাত। প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকার্যে সাময়িক ব্যাঘাত সৃষ্টি হলেও অভিযান পুরোপুরি থামানো হয়নি। ঝুঁকি নিয়েই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালান উদ্ধারকর্মীরা। ইতিমধ্যেই এই ঘটনায় ১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। বহু আহত ব্যক্তি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের