নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তৎকাল টিকিট কাটার সময় কয়েক সেকেন্ডের দেরিতেই হাতছাড়া হতে পারে পছন্দের সিট। বুকিং শুরু হওয়ার মুহূর্তে বিপুল সংখ্যক যাত্রী একসঙ্গে টিকিট কাটতে চেষ্টা করেন। তাই আগে থেকে তথ্য তৈরি রাখা, দ্রুত পেমেন্টের ব্যবস্থা করা জরুরি। RailOne আর IRCTC Rail Connect এই দুই অ্যাপের মধ্যে কোনটিতে দ্রুত কাজ করা যায়, তা নিয়ে যাত্রীদের আগ্রহ বাড়ছে।
রেলের নতুন RailOne অ্যাপে টিকিট বুকিংয়ের পাশাপাশি একাধিক পরিষেবা পাওয়া যায়। রিজার্ভড টিকিট, সাধারণ টিকিট, প্ল্যাটফর্ম টিকিট, PNR দেখা, ট্রেনের অবস্থান জানার মতো সুবিধা রয়েছে। IRCTC Rail Connect মূলত রিজার্ভড টিকিট বুকিংয়ের জন্য বহুল ব্যবহৃত একটি অ্যাপ। দুই ক্ষেত্রেই আগে থেকে যাত্রীর তথ্য সেভ করে রাখলে বুকিংয়ের সময় বেশ কিছুটা সময় বাঁচানো সম্ভব।
তৎকাল টিকিট কাটার আগে যে বিষয়গুলি মাথায় রাখবেন -
১. নাম, বয়স, লিঙ্গ সহ প্রয়োজনীয় তথ্য আগে থেকে Master List-এ রেখে দিন। বুকিংয়ের সময় একে একে তথ্য লেখার ঝামেলা কমবে।
২. তৎকাল বুকিং শুরুর বেশ কিছুক্ষণ আগে অ্যাপে ঢুকে অ্যাকাউন্ট প্রস্তুত রাখুন। শেষ মুহূর্তে লগইন করতে গিয়ে সময় নষ্ট হওয়ার সম্ভাবনা কমবে।
৩. দ্রুত পেমেন্টের জন্য আগে থেকেই সুবিধাজনক পেমেন্ট পদ্ধতি ঠিক করে রাখুন। RailOne এর ওয়ালেটে প্রয়োজনীয় টাকা থাকলে পেমেন্ট প্রক্রিয়া আরও দ্রুত হতে পারে।
৪. ট্রেনের নাম বা নম্বর, যাত্রার তারিখ, বোর্ডিং স্টেশন, গন্তব্য আগে থেকেই জেনে রাখুন। বুকিং শুরু হওয়ার পরে তথ্য খুঁজতে গেলে মূল্যবান সময় চলে যেতে পারে।
৫. তৎকাল বুকিংয়ের সময় দুর্বল ইন্টারনেট সংযোগ বড় সমস্যা তৈরি করতে পারে। তাই বুকিংয়ের আগে দ্রুত, স্থিতিশীল নেটওয়ার্ক নিশ্চিত করুন।
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
ইতিমধ্যেই মালিকপক্ষের তরফে নোটিশ পাঠানো হয়েছে
প্রেসিডেন্সি জেলের ১৪ নম্বর সেলে তল্লাশি চালিয়ে উদ্ধার একাধিক যন্ত্র
আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ মমতার বিরুদ্ধে
ভুট্টার চড়া দামের প্রভাব পোলট্রি শিল্পে
পরিচ্ছন্নতা নষ্ট করলেই এবার দ্বিগুণ জরিমানা
নিম্নচাপের প্রভাবে বদলাবে আবহাওয়া
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
যাদবপুর থেকে বামেদের কড়া বার্তা শুভেন্দুর
আগামী ২৪ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি
কিশোরদের সোশাল মিডিয়া ব্যবহারে সময়সীমা, রাতভর ফেসবুক-ইনস্টায় জারি থাকবে নিষেধাজ্ঞা
কোন প্যাক আপনার জন্য বেশি লাভজনক
মঞ্চ থেকে বিজেপিকে একের পর এক তোপ মমতার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের