নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - ভোটের মুখে ক্রমশ চড়ছে রাজনৈতিক হিংসার পারদ। এবার শীতলকুচিতে সরাসরি নিশানায় প্রার্থীর গাড়ি। বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মণের গাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠছে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
রবিবার শীতলকুচিতে এই ঘটনা সামনে আসে। অভিযোগ, দুষ্কৃতীরা আচমকা বিজেপি প্রার্থীর গাড়ির উপর হামলা চালিয়ে তছনছ করে দেয়। এই ঘটনায় তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। যদিও শাসক দল এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। ঘটনার সূত্রপাত আগের একটি সংঘর্ষকে কেন্দ্র করে।
জানা গেছে, প্রচারের আগে তৃণমূল কর্মীরা পার্টি অফিসের সামনে জমায়েত করেছিলেন। সেই সময় সেখান দিয়ে যাচ্ছিলেন মাথাভাঙার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক সহ তার অনুগামীরা। দুই পক্ষ মুখোমুখি হতেই শুরু হয় স্লোগান-পাল্টা স্লোগান। অভিযোগ, সেই সময় তৃণমূলের এক কাউন্সিলরকে মারধর করা হয়। এর প্রতিবাদে রাতে থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছিল তৃণমূল কর্মীরা।
সেই সময় শীতলকুচির বিজেপি প্রার্থীর গাড়ি সেখানে পৌঁছলে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ভোট যত ঘনিয়ে আসছে, ততই রাজ্যের বিভিন্ন প্রান্তে সংঘর্ষ ও হামলার অভিযোগ বাড়ছে। শীতলকুচির এই ঘটনা সেই উদ্বেগকেই আরও বাড়িয়ে দিল।
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের