নিজস্ব প্রতিনিধি, বীরভূম – কয়েক মাস পরই বাংলায় বিধানসভা নির্বাচন। এর আগে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটল বীরভূমে। এর জেরে গুরুতর আহত হয়েছেন ২ জন। আটক করা হয়েছে ১ জনকে। পলাতক ২ জন। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি। তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এলাকা জুড়ে বাড়ানো হয়েছে নজরদারি।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে বীরভূমের মারগ্রাম থানার অন্তর্গত কালিদহ গ্রামে একটি ফাঁকা মাঠে। বৃহস্পতিবার গভীর রাতে বোমা বাঁধতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ হয়। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গুরুতর আহত ২। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে স্থানীয় পুলিশ।
আটক করেছে ২ জনকে। পালিয়ে গিয়েছে ২ জন। অভিযুক্তদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। বিজেপির অভিযোগ, এই ঘটনার সঙ্গে জড়িত তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা। সামনে ভোট এগিয়ে আসছে বলেই রাজ্যের বিভিন্ন গ্রামাঞ্চলে এই ধরণের বোমাবাজি ও অশান্তির ঘটনা বাড়বে। ভোটের পরিবেশ নষ্ট করতেই পরিকল্পিতভাবে এইসব ঘটনা ঘটানো হচ্ছে।
এই ঘটনার বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। তিনি জানিয়েছেন, “এই ঘটনা মিম ঘটিয়েছে বলে জানতে পারছি। এই ধরণের ঘটনা অত্যন্ত গুরুতর। পুলিশের আরও সতর্ক থাকা উচিত ছিল। দোষীরা যে দলেরই হোক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।“
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের