নিজস্ব প্রতিনিধি , বীরভূম - ভোটের আগে ফের অশান্ত সিউড়ি। জেলা রাজনীতির পুরনো কেষ্ট–কাজল দ্বন্দ্ব আবার প্রকাশ্যে এল সিউড়িতে। এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষে রক্তাক্ত হল এলাকা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সিউড়ি শহরে কেষ্ট ঘনিষ্ঠ তৃণমূল নেতা বকুল হকের সমর্থকদের সঙ্গে কাজল ঘনিষ্ঠ নুরুল ইসলামের অনুগামীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এলাকা দখলকে কেন্দ্র করেই প্রথমে বচসা শুরু হয়, যা মুহূর্তের মধ্যে হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। দুই পক্ষই একে অপরের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ। সংঘর্ষে গুরুতর আহত হয় ৭ জন।
আহতদের সকলকে দ্রুত উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়তেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় সিউড়ি থানার পুলিশ। বীরভূমে কেষ্ট - কাজল দ্বন্দ্ব নতুন কিছু না। দীর্ঘদিন ধরেই দুই পক্ষের সমর্থকদের মধ্যে অশান্তি চলে আসছে। ভোটের মুখে এই দ্বন্দ্ব ফের একবার প্রকাশ্যে এল।
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ
রাস্তার এমন হাল দেখে এবার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা
কোনওভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা
সন্তানদের খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে দিকভ্রান্ত হয়ে ভাসছিল ট্রলার
২ সন্দেহভাজন মানবপাচারকারী আটক
সীমান্ত থেকে সুন্দরবন - ম্যানগ্রোভকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের