নিজস্ব প্রতিনিধি, উত্তর দিনাজপুর - জমিতে চাষের কাজ করতে গিয়ে পায়ে ক্ষত হয়েছিল। সেই ক্ষত দেখে সাপে কামড়েছে বলে আতঙ্কিত হয়ে পড়েছিলেন বৃদ্ধ। তড়িঘড়ি পরিবারের সদস্যদের হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন তিনি। কিন্তু হাসপাতালে পৌঁছনোর আগেই মৃত্যু হল ৬৪ বছরের কৃষক জগদীশ বর্মনের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জের গৌরী গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গৌরী গ্রাম পঞ্চায়েতের গৌরী গ্রামের বাসিন্দা জগদীশ বর্মন নিজের জমিতে চাষের কাজে গিয়েছিলেন। বিকেলের দিকে তড়িঘড়ি বাড়ি ফিরে পরিবারের সদস্যদের জানান, তার ডান পায়ে সাপে কামড় দিয়েছে। ক্ষতস্থান থেকে রক্তও বেরোচ্ছিল বলে জানান তিনি। এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেন জগদীশ। দেরি না করে পরিবারের লোকজন তাকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ, হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রওনা দেন। কিন্তু হাসপাতালে পৌঁছনোর আগেই তার মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
তবে জগদীশবাবুর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। পরিবারের দাবি, পায়ের ক্ষত দেখে তাদের মনে হয়েছে, সাপে কামড়ানোর ঘটনা নাও হয়ে থাকতে পারে। বরং সাপে কামড়েছে ভেবে প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েছিলেন বৃদ্ধ। সেই আতঙ্ক থেকেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে পরিবারের অনুমান।
তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর আসল কারণ পরিষ্কার হবে বলে জানা গিয়েছে।
মৃতের ছেলে প্রশান্ত বর্মনের দাবি, 'বাবাকে সাপে কামড়েছে বলে আমাদের মনে হচ্ছে না। ক্ষতস্থান দেখে প্রাথমিকভাবে সেটাই মনে হয়েছে। চিকিৎসকেরাও সাপের ছোবলের কথা বলেননি। সাপে কামড়েছে ভেবে বাবা প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েছিলেন। আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম। কিন্তু রাস্তাতেই বাবার মৃত্যু হয়। মনে হচ্ছে, আতঙ্কে হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয়েছে।'
নির্মীয়মাণ প্রতিমা রাস্তায় ফেলে ভাঙার অভিযোগ
এবার প্রশিক্ষণে কাজে লাগবে এই অভিনব উদ্যোগ
অসম-বাংলা সীমান্তে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, আটক বাসের চালক সহ খালাসি
বিশাখাপত্তনম থেকে ফেরার পথে মর্মান্তিক পরিণতি, পাঁশকুড়ার স্কুলে শোকের ছায়া
রাত হলেই নাকি বাড়ির চালে পড়ে ঢিল, শোনা যায় গাছ ভাঙার আওয়াজ! ‘ভূতুড়ে গ্রাম’-এর তকমা ঘিরে চাঞ্চল্য
বন দফতরের অভিযোগে গ্রেফতার অভিষেক ঘোষ
অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ
আয়ুষ্মান প্রকল্পে বিনামূল্যে সফল হেমি-আর্থ্রোপ্লাস্টি
শুক্রবার রাতে লিলুয়া স্টেশনে নামার সময় আচমকাই বন্ধ হয়ে যায় লিফট, ভিতরে আটকে পড়েন ৯ যাত্রী
অভিযানে বেশ কয়েকটি খাবারে নিষিদ্ধ রং ব্যবহারের প্রমাণ মেলায় সেগুলি নষ্ট করে দেওয়া হয়
আচমকা বাড়ির অংশ ভেঙে পড়তেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন ২ জন, প্রায় ১ ঘণ্টার চেষ্টায় উদ্ধার
ট্রেনের ধাক্কায় ১৪ বছরের সোমার মৃত্যু, দিদির ছবি সামনে নিয়ে কান্নায় ভেঙে পড়ল ছোট ভাই শ্যাম
অশালীন আচরণের অভিযোগে গ্রেফতার চালক
মায়াপুর-সহ বিভিন্ন জায়গায় ঘুরেও মেলেনি মেয়ের সন্ধান
সংসার সামলাতে ডেলিভারির কাজ করছেন সুপ্রীতি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের