নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া - দিনের আলো ফুরোলেই নাকি ভেসে আসে কান্নার আওয়াজ। কখনও শোনা যায় নূপুরের শব্দ, আবার কখনও মড়মড় করে গাছ ভেঙে পড়ার আওয়াজ। এমনকি বাড়ির চালেও নাকি এসে পড়ে ঢিল! স্থানীয়দের একাংশের এমন দাবিকে ঘিরেই গত এক দশক ধরে ‘ভূতুড়ে গ্রাম’-এর তকমা পেয়েছে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের চালিবাড়িডিহি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁকুড়া শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরের এই গ্রামে একসময় ছিল ১৮টি পরিবারের বসবাস। এখন সেখানে হাতে গোনা মাত্র ২টি পরিবার থাকে। সন্ধ্যা নামলেই বাড়ির দরজায় পড়ে খিল। চারপাশে ঝোপঝাড় আর জঙ্গল। দিনের বেলাতেও গ্রামজুড়ে যেন এক অদ্ভুত নীরবতা। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রায় ১২ বছর আগে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করেই গ্রামে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। অভিযোগ ওঠে, গ্রামের ১ মহিলা নিজের শিশুসন্তানকে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করেছিলেন। সেই ঘটনার পর থেকেই নাকি শুরু হয় নানা ‘অস্বাভাবিক’ ঘটনা। ছড়িয়ে পড়ে ভূতের গুজব। আতঙ্কে ধীরে ধীরে গ্রাম ছাড়তে শুরু করেন বাসিন্দারা। পুরনো বড়জুড়ি গ্রামে ফিরে যান একের পর এক পরিবার। ফাঁকা হয়ে পড়ে চালিবাড়িডিহির একাধিক বাড়ি। পরিত্যক্ত ঘরবাড়ি ধীরে ধীরে ঢেকে যায় জঙ্গল-ঝোপঝাড়ে।
পরিস্থিতি বদলাতে উদ্যোগী হয় প্রশাসন, পুলিশ। গ্রামে বিদ্যুতের ব্যবস্থাও করা হয়। বাসিন্দাদের ফেরানোর চেষ্টা চলে। কিন্তু সেই উদ্যোগের পরও অধিকাংশ পরিবার আর ফিরে আসেনি। বর্তমানে ২টি পরিবার কোনওরকমে গ্রামে বসবাস করছে।
তাদেরই ১জন লক্ষ্মণ বাউড়ি। তার কথায়, 'ভূতের ভয়ে সবাই গ্রাম ছেড়ে পালিয়েছে। ভূতের ভয়ে সব সময়ে বুক দুরুদুরু করে। দিনটা কোনওরকমে কাটলেও রাতটা ভয়ানক। রাত হলেই বিভিন্ন আওয়াজ শুনতে পাই। কান্নার শব্দ, নূপুরের শব্দ। মড়মড় করে গাছপালা ভেঙে পড়ার আওয়াজ আসে। ঘরের চালে ঢিলও পড়ে।'
তবে স্থানীয়দের এই দাবির সঙ্গে একমত নয় বিজ্ঞানমনস্ক সংগঠন। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটির সহ-সম্পাদক জয়দেব চন্দ্রের বক্তব্য, 'বিষয়টির পিছনে ভূতের কোনও প্রমাণ নেই। রোজগার, যোগাযোগের সুবিধার কারণে অনেক পরিবার আগেই বড়জুড়িতে চলে গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেছে। পুরনো ১টি ঘটনাকে কেন্দ্র করে গুজব ছড়ানো হয়েছে। জেলার বিজ্ঞান কর্মীরা এলাকায় গিয়ে পরিস্থিতি দেখেছেন। সেখানে আতঙ্কের কোনও বাস্তব পরিবেশ বা পরিস্থিতি নেই। গুজবের বিরুদ্ধে বিজ্ঞান মঞ্চ সজাগ রয়েছে।'
নির্মীয়মাণ প্রতিমা রাস্তায় ফেলে ভাঙার অভিযোগ
এবার প্রশিক্ষণে কাজে লাগবে এই অভিনব উদ্যোগ
অসম-বাংলা সীমান্তে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, আটক বাসের চালক সহ খালাসি
বন দফতরের অভিযোগে গ্রেফতার অভিষেক ঘোষ
অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ
আয়ুষ্মান প্রকল্পে বিনামূল্যে সফল হেমি-আর্থ্রোপ্লাস্টি
শুক্রবার রাতে লিলুয়া স্টেশনে নামার সময় আচমকাই বন্ধ হয়ে যায় লিফট, ভিতরে আটকে পড়েন ৯ যাত্রী
অভিযানে বেশ কয়েকটি খাবারে নিষিদ্ধ রং ব্যবহারের প্রমাণ মেলায় সেগুলি নষ্ট করে দেওয়া হয়
আচমকা বাড়ির অংশ ভেঙে পড়তেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন ২ জন, প্রায় ১ ঘণ্টার চেষ্টায় উদ্ধার
ট্রেনের ধাক্কায় ১৪ বছরের সোমার মৃত্যু, দিদির ছবি সামনে নিয়ে কান্নায় ভেঙে পড়ল ছোট ভাই শ্যাম
অশালীন আচরণের অভিযোগে গ্রেফতার চালক
মায়াপুর-সহ বিভিন্ন জায়গায় ঘুরেও মেলেনি মেয়ের সন্ধান
সংসার সামলাতে ডেলিভারির কাজ করছেন সুপ্রীতি
বিহারের বাসিন্দা ২১ বছরের অভিষেকের দেহ উদ্ধার
১৩ থেকে ১৫ বছরের ৫ বন্ধুর হদিশ নেই
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের